না, আগের মতো সেই ক্ষিপ্রতা নেই। নেই গোল করার অসাধারণ দক্ষতা। গতিতেও কেমন যেন মরচে পড়েছে। তবু জাতীয় দলের তিনি এখনও অবিচ্ছেদ্য অংশ। তঁাকে বাদ দিয়ে পর্তুগাল দল গড়ার কথা ভাবতেই পারে না টিম ম্যানেজমেন্ট।
৪ জুন নেশনস লিগের সেমিফাইনালে পর্তুগাল মুখোমুখি হবে জার্মানির। সেই ম্যাচে খেলার জন্য পর্তুগাল দলে ডাক পেয়েছেন রোনাল্ডো। ৪০ বছর বয়স চলছে। তিনি আবার ইউরোপ ফুটবলের সঙ্গে যুক্ত নন। খেলেন সৌদি প্রো লিগে আল নাসেরের হয়ে। তবু তঁাকে বাদ দিয়ে জাতীয় দল গড়ার কথা ভাবতেই পারছে না পর্তুগিজরা। জাতীয় দলে ডাক পাওয়ার পর এক পডকাস্টে নিজস্ব বক্তব্য ব্যক্ত করতে গিয়ে রোনাল্ডো বলেছেন, “যখন আপনার বয়স কম থাকে তখন ভাবেন চিরদিন বেঁচে থাকবেন। আপনার কাছে মৃতু্য ভিড়তেই পারবে না। চিরকাল আপনার শক্তি অটুট থাকবে।” পরমুহূর্তে তঁাকে বলতে শোনা যায়, “আবার আপনার বয়স যখন ২৫ বছর হয় তখন ভাবেন আপনি যা খুশি তাই করতে পারেন। যেই আপনার বয়স পঁাচ বছর বেড়ে যাবে অর্থাত্্ ৩০ হবে তখন দেখবেন আগের মতো শরীর আর চলছে না। বিশেষ করে ফুটবল খেলায়।”
তবু রোনাল্ডো ছিলেন অন্যধাতুতে গড়া। মাত্র ১৭ বছর বয়সে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে যাওয়ার আগে তিনি স্পোর্টিং লিসবনের পেশাদার ফুটবলে খেলে ফেলেছেন। ম্যাঞ্চেস্টারে থাকাকালীন তিনি তারকা বনে যান। তিনি যখন তিনটে প্রিমিয়ার লিগ ও একবার চ্যাম্পিয়ন্স লিগ জয়ের সদস্য হয়ে ওঠেন। তারপর তিনি চলে আসেন রিয়াল মাদ্রিদে। সেখানেই তিনি হয়ে ওঠেন সর্বকালের অন্যতম সফল ফুটবলার। চারবার চ্যাম্পিয়ন্স লিগ জয় করার সঙ্গে জিতে নেন ১৫টা টুর্নামেন্ট। তাছাড়া ২০১৬ সালে ইউরোপিয় চ্যাম্পিয়ন্স লিগ ও ২০১৯ সালে উয়েফা নেশনস লিগ জয়ের তিনি সদস্য হয়ে যান। তবে রোনাল্ডো জানিয়ে দিয়েছেন, তিনি এখন জীবন ধারা অনেকটা পাল্টে ফেলেছেন। “এখনও আমি নিজেকে ফিট মনে করি। সুস্থতার দিকে দিয়ে কোনও সমস্যা নেই। তাছাড়া ঘুমকে এখন অগ্রাধিকার দিয়ে থাকি।” বলেন রোনাল্ডো। ৪ জুন যদি জার্মানির বিরুদ্ধে জিততে পারেন তাহলে চার দিন পর শিরোপা লড়াইয়ে নামবেন স্পেন বা ফ্রান্সের মধ্যে বিজয়ী দলের সঙ্গে।
২৭জনের দল ঘোষণা করে পর্তুগাল দলের কোচ রবার্তো মার্টিনেজ বুঝিয়ে দিয়েছেন, রোনাল্ডো সুস্থ থাকলে দলে ডাকতে তিনি বাধ্য। রোনাল্ডোকে শুধু নয়, চলতি মরশুমে পোর্তোর হয়ে দুরন্ত ফুটবল উপহার দেওয়া রদ্রিগো মোরাকেও ডাকতে ভুল করেননি। যার অবদান হল শেষ ৯টা ম্যাচে ৭ গোল করা। তাই রোনাল্ডোর পাশাপাশি মোরার ভূয়সী প্রশংসা করে রবার্তো মার্টিনেজ বলেন,“দুরন্ত ফুটবল উপহার দিয়েছে মোরা। গত ৬ মাসে পোর্তোর হয়ে যা করেছে তারপর তাকে জাতীয় দলে না ডাকলে অন্যায় হত। জাতীয় দলে খেলার অবশ্যই যোগ্য।” পরমুহূর্তে রোনাল্ডোর কথা উল্লেখ করে রবার্তো মার্টিনেজ বলেন, “রোনাল্ডো যেমন পর্তুগিজ ফুটবলে একটা অধ্যায় রচনা করে গিয়েছে। ঠিক তেমনি মোরা একটা যুগের সূচনা করার ক্ষমতা রাখে।”

একাধিক রেকর্ড গড়ে নামিবিয়ার বিরুদ্ধে বিরাট জয় ভারতের
Shareব্যাট, বল হাতে দুরন্ত হার্দিক পান্ডিয়া। সেইসঙ্গে অকুণ জেটলি স্টেডিয়ামে একাধিক রেকর্ড গড়ে নামিবিয়ার বিরদ্ধে বিরাট জয় তুলে নিল ভারত।






