মালয়েশিয়ায় শেষ সলতে হয়ে টিমটিম করে জ্বলছেন কিদাম্বি শ্রীকান্ত। পিভি সিন্ধু থেকে এইচএস প্রণয়, এক এক করে ভারতের শাটলাররা মালয়েশিয়ায় মাস্টার্স প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছেন। শুধু রয়ে গেলেন শ্রীকান্ত। ভারতের শাটলার আপাতত পৌছে গেলেন সেমিফাইনালে। এবার তঁার প্রতিপক্ষ জাপানের ইউশি তানাকা। শনিবার দুজনে মুখোমুখি হবেন।
শুক্রবার এক রুদ্ধশ্বাস লড়াই দেখল কুয়ালালামপুর। যেখানে কেউ কাউকে ছেড়ে কথা বলেননি। কোয়ার্টার ফাইনালে শ্রীকান্তের মুখোমুখি হয়েছিলেন পোপভ। এক ঘন্টা ১৪ মিনিটের দুরন্ত লড়াই প্রত্যক্ষ করলেন কয়েক হাজার ব্যাডমিন্টন প্রেমী। পোপভ নিঃসন্দেহে কঠিন প্রতিপক্ষ। তিনি এক সময় বিশ্বের ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করে ছিলেন। শুধু তাই নয়, বিশ্ব চ্যাম্পিয়নশিপ ও এশিয়ান গেমসে রুপো জয়ী। সেই পোপভকে হারানো সহজ ছিল না। তারচেয়ে বড় কথা, সাম্প্রতিককালে মোটেই সুবিধে করতে পারছিলেন না শ্রীকান্ত। বিশ্ব ক্রম তালিকায় তাই নেমে গিয়েছেন ৬৫-তে। সেই শ্রীকান্ত প্রথম খেলায় প্রচন্ড লড়াই করে জিতে নেন। স্কোর ছিল ২৪-২২। প্রথম গেমে শেষ মুহূর্তে ভারতীয় শাটলার লড়াই জিতে মনোবলের দিক দিয়ে অনেক এগিয়ে যেতে সক্ষম হন। কিন্তু দ্বিতীয় গেমে হেরে বসেন শ্রীকান্ত। পোপভের দুর্ধর্ষ লড়াই তঁাকে ফিরিয়ে নিয়ে আসে। বরং পোপভের প্রতিটি পদক্ষেপে ফুটে উঠেছিল আত্মবিশ্বাসের ছাপ। তাই শ্রীকান্ত হেরে বসেন ১৭-২১। ফলে তৃতীয় গেম উত্তেজনার চরমে পৌছয়। পুরো গ্যালারি তখন উত্তাল। বিশেষ করে প্রবাসী ভার্তীয়রা চিত্্কার করে বলতে থাকেন, জিতে গা ভাই জিতেগা, ইন্ডিয়া জিতেগা। অবশেষে শুরু থেকেই লড়াই জমে ওঠে। রোমাঞ্চকর পরিস্থিতিতে শ্রীকান্ত শেষ পর্যন্ত ২২-২০ ব্যবধানে জিতে যান। দুজনের এই লড়াই দেখে সকলে তখন মুগ্ধ। বিশেষ করে ভারতীয় সমর্থকরা চিত্্কারে ফেটে পড়েন। শনিবার সেমিফাইনালে শ্রীকান্ত মুখোমুখি হবেন জাপানের ইউশি তানাকার। প্রি-কোয়ার্টার ফাইনালে তানাকা হারিয়ে ছিলেন এইচ এস প্রণয়কে। কোয়ার্টার ফাইনালে তিনি জেতেন টোমা জুনিয়রের ভাই ক্রিস্টো পোপভের বিরুদ্ধে। ফল তানাকার পক্ষে ২১-১৮, ১৬-২১ ও ২১-৬। পুরুষদের অপর সেমিফাইনালে মুখোমুখি হবেন জাপানের কোডাই নারাওকা-চিনের লি শি ফেং।
শুক্রবার কোয়ার্টার ফাইনালে ভারতের মিক্সড ডাবলস জুটি ধ্রুব কপিলা ও তানিশা ক্রাস্টো হেরে গিয়েছেন। শীর্ষ বাছাই চিনের জিয়াং ঝেন বাং-ওয়েই ইয়া জিন অনায়াসে হারিয়ে দেন ভারতীয় জুটিকে। মাত্র ৩৫ মিনিটের মধ্যে খেলা শেষ হয়ে যায়। খেলার ফল ছিল ২২-২৪ ও ১৩-২১। শনিবার তাই ভারতের শেষ আশা ভরসা হয়ে রইলেন কিদাম্বি শ্রীকান্ত।

পদপিষ্ট হওয়া ১১ সমর্থকের জন্য আজীবন আসন সংরক্ষন RCB-র
Shareগতবছরের সেই ভয়াবহ ঘটনার পর এই প্রথমবার আইপিএলের(IPL) ম্যাচ আয়োজন করতে চলেছে এম চিন্নাস্বামী স্টেডিয়াম। কিন্তু এই মাঠে ম্যাচে নামার






