সুপার কাপে মোহনবাগানের ডাগ আউটে বসছেন কোচ বাস্তব রায়, এটা আগেই ঠিক হয়ে গিয়েছে। আর তাই প্রশ্ন, তাহলে কি সুপার কাপের মঞ্চে থাকছেন না হোসে মোলিনা? হ্যাঁ, থাকছেন, খুব ভালোভাবেই থাকছেন। তবে বদলে যাচ্ছে তাঁর ভূমিকা। সোমবার ম্যানেজমেন্টের সঙ্গে মিটিংয়ে বসেছিলেন স্প্যানিশ কোচ। সেখানেই সুপার কাপে তাঁর ভূমিকা নিয়ে একটা রূপরেখা তৈরি হয়ে যায়।
সুপার কাপ থেকে মোহনবাগানের আর বিশেষ কিছু পাওয়ার নেই, তাই ঠিক হয়েছে এই টুর্নামেন্টে জুনিয়র ফুটবলারদের খেলানো হবে। সোমবার আরএফডিএলে মোহনবাগানের যে দলটি চ্যাম্পিয়ন হল, মূলত তাদেরই খেলানো হবে সুপার কাপে। সঙ্গে গ্লেন মার্টিনস, অভিষেক সূর্যবংশী, সৌরভ ভানওয়ালা, সুহেল ভাট, আমনদীপদের নিয়ে তৈরি হবে সুপার কাপের দল। একমাত্র বিদেশি হিসাবে থাকবেন নুনো রেইজ। প্রথম ম্যাচে মোহনবাগানের বাই পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে সরাসরি চলে যাবে কোয়ার্টার ফাইনালে। ইস্টবেঙ্গল যদি তাদের প্রথম ম্যাচে কেরালা ব্লাস্টার্সকে হারায় তাহলে কোয়ার্টার ফাইনালে দেখা হবে মোহনবাগান-ইস্টবেঙ্গলের। তখন অবশ্য বদলে যেতে পারে পরিকল্পনা। তখন কয়েকজন সিনিয়র ফুটবলারকে দলে নেওয়ার ভাবনা রয়েছে। নাহলে সুপার কাপে মোটামুটিভাবে মোহনবাগানের প্রথম দল হতে পারে এ রকম। গোলে ধীরজ সিং। দুই স্টপারে নুনো রেইজ ও দীপেন্দু বিশ্বাস। দুই সাইডব্যাকে সম্ভবত আমনদীপ ও সৌরভ ভানওয়ালা। মাঝমাঠে গ্লেন মার্টিনস, অভিষেক সূর্যবংশীর সঙ্গে রবি রানার মত আরএফডিএলের কয়েকজন তরুণ সুযোগ পাবেন। ফরোয়ার্ডে সুহেল ভাটের সঙ্গে আরএফডিএলের তরুণ ফুটবলাররা থাকবেন।
বাস্তব রায় কোচের দায়িত্বে থাকবেন। তবে হেড কোচ হোসে মোলিনাও সম্ভবত ভুবনেশ্বর যাচ্ছেন। তিনি মূলত স্পটারের কাজটা করবেন। দলের প্র্যাকটিসে থাকার পাশাপাশি বিভিন্ন দলের ম্যাচ দেখবেন। আগামি মরসুমের জন্য ফুটবলার বাছাইয়ের কাজটা করবেন।
মোহনবাগান এখন দুজন ভারতীয় সাইডব্যাক খুঁজছে। শুভাশিস বোস ও আশিস রাইয়ের ব্যাক আপের প্রয়োজন। মোলিনার নজরে রয়েছেন পঞ্জাব এফসির অভিষেক সিং, কিন্তু তাঁর জন্য মোটা টাকা ট্রান্সফার ফি চাইছে পঞ্জাব। মোহনবাগান অবশ্য বেশি ট্রান্সফার ফি দিয়ে ফুটবলার নিতে চাইছে না। এছাড়া বেঙ্গালুরু এফসির নাওরেম রোশন সিং নজরে রয়েছেন। রয়েছেন মেহতাব সিংও। এর বাইরেও কয়েকজনকে সুপার কাপে দেখবেন মোলিনা। তারপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন শুভাশিস-আশিসের ব্যাক আপ কারা। মূলত এই কাজটা করতেই সুপার কাপের মঞ্চে হাজির থাকবেন আইএসএলে ডাবল করা মোহনবাগানের স্প্যানিশ হেডস্যর।

পদপিষ্ট হওয়া ১১ সমর্থকের জন্য আজীবন আসন সংরক্ষন RCB-র
Shareগতবছরের সেই ভয়াবহ ঘটনার পর এই প্রথমবার আইপিএলের(IPL) ম্যাচ আয়োজন করতে চলেছে এম চিন্নাস্বামী স্টেডিয়াম। কিন্তু এই মাঠে ম্যাচে নামার






