ভবানীপুরকে হারিয়ে কলকাতা লিগে এখনও অপরাজিত থাকল ডায়মন্ড হারবার।
৩২ মিনিটে ডায়মন্ড হারবারকে এগিয়ে দেন জবি জাস্টিন। প্রথমার্ধে কোনও পক্ষই আর কোনও গোল করতে পারেনি। তবে, দ্বিতীয়ার্ধে সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠা ভবানীপুরের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয় ডায়মন্ড হারবারের রক্ষণে এসে।
ডায়মন্ড হারবারের তরুণ রক্ষণের কাছে ভবানীপুরের হয়ে দুর্দান্ত ফুটবল উপহার দেওয়া বিদ্যাসাগর সিংকে আটকানোটা বড় চ্যালেঞ্জ ছিল। সেই পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ ডায়মন্ড হারবার। যদিও দ্বিতীয়ার্ধের বেশিরভাগ সময় ১০ জনে খেলে তারা। কিন্তু ডায়মন্ড হারবার এফসি-র রক্ষণভাগের নিখুঁত ফুটবলে ভবানীপুরের যাবতীয় আক্রমণ নির্বিষ হয়ে যায়।। গুরুত্বপূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ডায়মন্ড হারবার এফসি।

বুধবার কলকাতা প্রিমিয়ার লিগের অন্য একটি ম্যাচে লিগে অভিষেক হওয়া ইউনাইটেড স্পোর্টস কলকাতা চার গোলে হারিয়েছে খিদিরপুর স্পোর্টিং ক্লাবকে। গোল ক্রেছেন জিতেন মুর্মু, তুহিন সিকদার, আকাশ ওঁরাও আর ভিনিল পুজারি।







