ইংল্যান্ডের মহিলা ফুটবলে ইতিহাস সৃষ্টি করলেন কানাডার ২০ বছরের অলিভিয়া স্মিথ। প্রথমবার তাকে সই করাতে গিয়ে আর্সেনালকে এক মিলিয়ন পাউন্ড ট্রান্সফার-ফি দিতে রাজি হল লিভারপুল! ১৯৭৯-তে ইপিএলে বার্মিংহ্যাম সিটি থেকে ট্রেভর ফ্রান্সিসকে নটিংহ্যাম ফরেস্ট কেনার সময় সিটি’কে ১ মিলিয়ন পাউন্ড ট্রান্সফার-ফি দিতে হয়েছিল ফরেস্টকে।
মহিলা ফুটবলে দলবদলের তথ্য ঘাঁটলে দেখা যাবে অলিভিয়া স্মিথ ভেঙে দিলেন নাওমি জিরমার রেকর্ড। আমেরিকার এই ডিফেন্ডারকে এবছর জানুয়ারিতে চেলসি নিয়েছিল সান দিয়েগো থেকে, ৯ লক্ষ পাউন্ড ট্রান্সফার ফি দিয়ে।
আর্সেনালের হয়ে তার প্রথম মরশুমেই নজর কেড়েছিলেন অলিভিয়া। যদিও মেয়েদের সুপার লিগে গত মরশুমের লিগ টেবিলে ভাল জায়গায় শেষ করেনি আর্সেনাল। তারা সাত নম্বরে সেশ করেছিল। কিন্তু দলের ব্যর্থতার মধ্যেও উজ্জ্বল হয়েছিলেন অলিভিয়া দলের হয়ে ২০ গোল করে। অলিভিয়া স্মিথ কানাডার হয়ে ১৮টি ম্যাচ খেলেছিলেন। গোল করেছেন ৪টি।
ইংল্যান্ড এবং ম্যাঞ্চেস্টার সিটি-র প্রাক্তন ফুটবলার ক্রিশ্চিয়ানসেন স্বাগত জানিয়েছেন এই খবরকে। বলেছেন, “মেয়েটির বয়স কম শুনেছি। ফুটবলার হিসেবেও ভাল। না হলে এই ট্রান্সফার-ফি দিয়ে লিভারপুল নিশ্চয়ই নিত না। মেয়েদের ফুটবলও সমৃদ্ধ হচ্ছে এটা শুনেই ভাল লাগছে।”







