ওয়ার্ল্ড লেজেন্ডস ক্রিকেট লিগ থেকে ভারতের নাম প্রত্যাহারের প্রতিফলন। বড়সড় সিদ্ধান্ত নিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। জানানো হয়েছে, আগামিদিনে কোনও প্রাইভেট লিগের ক্ষেত্রে দেশের নাম ব্যবহার করা যাবে না। সূচি অনুযায়ী ব্রিটেনে আয়োজিত লেজেন্ডস লিগের সেমিফাইনালে ভারত-পাক দ্বৈরথ হওয়ার কথা ছিল ৩১ জুলাই। যেখানে পাকিস্তানের মুখোমুখি হতে রাজি হয়নি যুবরাজদের ভারতীয় দল। ফলে বিনাযুদ্ধে সরাসরি ফাইনালে উঠে যায় পাকিস্তান চ্যাম্পিয়ন্স। তবে ভারতের এহেন সিদ্ধান্তের পরই বড় পদক্ষেপ করছে পিসিবি। খবর এমনটাই। সূত্রের খবর, বৃহস্পতিবার এই বিষয়টি নিয়ে দীর্ঘ আলোচনা করেন বোর্ডের কর্তারা। তারপরই সিদ্ধান্ত নেওয়া হয়, যে সমস্ত প্রাইভেট লিগে পাক দল অংশ নেয়, সেখানে কোনওভাবেই আর দেশের নাম অর্থাৎ ‘পাকিস্তান’ শব্দটি ব্যবহার করা যাবে না। অন্য নাম নিয়ে খেলতে হবে দলকে।
বোর্ড সূত্রে জানা গিয়েছে, ভারতীয় দল দু’বার ওয়ার্ল্ড লেজেন্ডস লিগে দু’বার পাকিস্তানের বিরুদ্ধে খেলতে রাজি না হওয়ায় পিসিবি মনে করছে ‘পাকিস্তান’ নামটিরও অপমান হয়েছে। আর সেই কারণেই ভবিষ্যতে নামটি ব্যবহার করতে দেওয়া হবে না। কোনও ফ্র্যাঞ্চাইজি তা ব্যবহারের চেষ্টা করলে আইনি পদক্ষেপও করা হবে বলে খবর। আজ শনিবার, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাকিস্তান চ্যাম্পিয়ন্স নাম নিয়েই ফাইনালের লড়াইয়ে নামবে দল। এখনও পর্যন্ত যা খবর, আসন্ন এশিয়া কাপে পাক দলের বিরুদ্ধে মাঠে নামবে টিম ইন্ডিয়া। এক্ষেত্রে বিসিসিআই পাকিস্তানকে ‘বয়কটে’র রাস্তায় হাঁটতে পারেনি







