ফাইনালে এসে স্বপ্নভঙ্গ! শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ড কাপের ফাইনালে নর্থইস্ট ইউনাইটেড এফসি-র বিরুদ্ধে ১-৬ গোলে আত্মসমর্পণ ডায়মন্ড হারবার এফসি’র! পরপর দু’বার ডুরান্ড কাপ নিয়ে ফিরছে নর্থইস্ট ইউনাইটেড এফসি। অথচ প্রথম খাওয়ার আগে কলকাতার দলটির প্রাধান্য ছিল। যদিও তাদের আধিপত্য ছিল মূলত মাঝমাঠে।
কিন্তু নর্থইস্ট ইউনাইটেড এফসি বোধহয় পর্যবেক্ষণ করছিল তাদের নতুন প্রতিপক্ষকে। তাই নিজেদের রক্ষণকে জমাট করে বিপক্ষের ফাঁকা জায়গা ব্যবহার করে দ্রুত কাউন্টার অ্যাটাকে ডায়মন্ড হারবার এফসি-র রক্ষণ এবং একইসঙ্গে মনোবলও ভেঙে দেয় তারা।
শনিবার দলের খেলা দেখতে এসেছিলেন নর্থইস্টের অন্যতম কর্ণধার জন আব্রাহাম।
প্রথমার্ধেই নর্থইস্ট ইউনাইটেড এফসি ২ গোলে এগিয়ে গিয়েছিল। গোল করেছিলেন আশির আখতার এবং পার্থিব গগোই। বাকি ৩টি গোল করেন থই সিং, জাইরো, রদরিগেজ, এবং আলাদিন।







