আর মাত্র কয়েক ঘন্টা বাকি। এরপরই এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরশাহীর(UAE) বিরুদ্ধে নামবে ভারত(Indian Cricket Team)। সেই ম্যাচ দিয়েই আবার টি টোয়েন্টি ফর্ম্যাটে ভারতীয় দলের সহ অধিনায়ক হিসাবে অভিষেক হবে শুভমন গিলের(Shubman Gill)। কিন্তু তার আগেই গিলের ফর্ম নিয়ে হঠাৎ হৈচৈ শুরু হয়ে গিয়েছে। তাও আবার নেটে একেবারে আনকোরা বোলারের কাছেই আটকে গেলেন শুভমন গিল(Shubman Gill)। আর এই ঘটনা কিন্তু ভারতীয় শিবিরের চিন্তা বাড়াতেও পারে।
এশিয়া কাপে(Asia Cup) ফেভারিটের তকমা নিয়েই মাঠে নামছে ভারতীয় দল। সেখনে ওপেনিংয়ে অভিষেক শর্মার সঙ্গে দেখা যাবে শুভমন গিলকে। যখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে সেই সময়ই নেটে বড়সড় ধাক্কা। একেবারে আনকোরা বোলারের কাছে ক্লিন বোল্ড হয়ে গিয়েছেন শুভমন গিল(Shubman Gill)। যদিও তার আগে বেশ ভালো ছন্দেই ছিলেন ভারতের এই তারকা ক্রিকেটার। নেটে বেশ কয়েকটা ভালো কভার ড্রাইভও খেলেছিলেন তিনি। কিন্তু এরপরই যেন ছন্দ পতন।
লোকাল ক্রিকেটারের বলেই ক্লিন বোল্ড ভারতীয় দলের তারকা ব্যাটার। যদিও এই ঘটনাকে একেবারেই আমোল দিতে চাইছে না টিম ম্যানেজমেন্ট। কিন্তু সোশ্যাল মিডিয়াতে অনেকেই তুলছেন প্রশ্নও। শুভমন গিল(Shubman Gill) না পারলেও ভারতীয় দলের আরেক ওপেনার কিন্তু দুরন্ত ফর্মে ছিলেন এদিন। অভিষেক শর্মার ব্যাট থেকে ছিল শুধুই বড় শটের ঝলক।
সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে খেলার পরই ভারতীয় দল আগামী রবিবার খেলবে পাকিস্তানের বিরুদ্ধে। কার্যত সেই ম্যাচের প্রস্তুতি মঞ্চই হতে চলেছে এই ম্যাচ। তার আগে শুভমন গিলের ব্যর্থতাটা একটু হলেও ভাবাবে।
দীর্ঘদিন পর ফের ভারতীয় টি টোয়েন্টি দলে সুযোগ করে নিয়েছেন শুভমন গিল। বিশেষ করে শেষবার আইপিএলে তাঁর পারফরম্যান্স ছিল দেখার মতো। সেই কারণেই যে প্রত্যাবর্তন তা বলার অপেক্ষা রাখে না। তাও আবার সহ অধিনায়ক পদে ফিরেছেন শুভমন গিল। সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধেই ওপেনার হিসাবে নামবেন তিনি। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।







