পুজোর পর সুপার কাপের(Super Cup) আগেই ফের একবার মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল(Eastbengal) ও মোহনবাগান(MBSG) সিনিয়র ফুটবল দল! সম্ভাবনা তেমনই দেখা দিয়েছে, কারণ দীর্ঘদিন পর ফের হতে চলেছে আইএফএ(IFA) শিল্ড! তাও আবার সিনিয়র পর্যায়ে। এখন পর্যন্ত চূড়ান্ত না হলেও আইএফএ কিন্তু শিল্ড(Ifa Shield) আয়োজনের তোড়জোড় শুরু করে দিয়েছে। ফেডারেশনের(AIFF) কাছে নাকি আবেদনও করা হয়ে গিয়েছে। সরকারীভাবে অবশ্য ফেডারেশনের তরফে এখনও পর্যন্ত সেভাবে কিছু জানানো হয়নি। তবে মৌখিকভাবে নাকি একটা সবুজ সংকেত দেওয়া হয়েছে ফেডারেশনের তরফে। তবে এখনই সেই নিয়ে সরকারীভাবে কিছু বলতে নারাজ রাজ্য ফুটবল নিয়ামক সংস্থা। পুরনো দিনের উন্মাদনা ফেরাতে তারা এবার মরিয়া। জাঁকজমক ভাবেই ছয় দলের শিল্ডকে পুজোর পরই ফুটবল প্রেমীদের উপহার দিতে চাইছে বাংলার ফুটবল নিয়ামক সংস্থা।
শেষ দুবছরে ঐতিহ্যের আইএফএ শিল্ড(Ifa Shield) হয়নি। তা নিয়ে সমালোচনাও কম হয়নি বঙ্গ ফুটবল মহলে। যদিও শিল্ড বহু আগেই সিনিয়র থেকে জুনিয়র পর্যয়ে নেমে গিয়েছিল। তবে এবার সেই চিত্রটাই বদলাতে চলেছে। আইএফএ সচিব অনির্বাণ দত্তের মতে জুনিয়র নয়, এমন ঐতিহ্যশালী প্রতিযোগিতা সিনিয়র পর্যায়েই হওয়া উচিৎ। আর এই প্রচেষ্টা যদি সফল হয়, তবে সেখানে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের একেবারে সিনিয়র ফুটবলারদের দেখতে পাওয়ারও সম্ভাবনা রয়েছে। অন্তত দুই ক্লাব শিবিরের অন্দরে এমনই কথা ঘুরপাক খাচ্ছে।
আরও পড়ুনঃ জ্বলছে নেপাল, মন ভালো নেই শ্যাম থাপার
এই প্রসঙ্গে অনির্বাণ দত্ত(Anirban Dutta) জানিয়েছেন, “আমরা অক্টোবরের প্রথম সপ্তাহে আইএফএ শিল্ড আয়োজনের ইচ্ছার কথা জানিয়েই ফেডারেশনকে চিঠি দিয়েছিলাম। কিন্তু এখনও পর্যন্ত কোনওরকম জবাব আসেনি। তখন ওরা আমাকে বলেছিল এখন ওরা সুপার কাপ নিয়ে ভাবছে। আমরা ইতিমধ্যেই জেনে গিয়েছি যে আগামী ২৫ অক্টোবর থেকে হবে সুপার কাপ। অর্থাৎ আমাদের শিল্ড আয়োজনে কোনও বাধা নেই। বেশ কিছু বাইরের দলের সঙ্গে কথাবার্তা হয়েছে আমাদের। তবে যতক্ষণ ণা পর্যন্ত ফেডারেশনের তরফে অনুমতি পাচ্ছি, ততক্ষণ কিছুই করা যাচ্ছে না”।
আরও পড়ুনঃ প্রস্তুতি ম্যাচ গোলশূন্য, রবসনের ফর্ম স্বস্তি দিচ্ছে মোলিনাকে
বাইরের দল গুলো খেলার ব্যপারে আগ্রহ প্রকাশ করেছে। যদিও এখনও পর্যন্ত ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মহমেডানের সঙ্গে কথাবার্তা হয়নি। তবে সূত্রের খবর অনুযায়ী ইস্টবেঙ্গল(Eastbengal), মোহনবাগানও(Mohunbagan) নাকি এই প্রতিযোগিতার দিকে নজর রয়েছে।
লাল-হলুদ ক্লাব সূত্রে খবর মোহনবাগান ফুল টিম খেলালে, তারাও নামতে চলেছে এই প্রতিযোগিতাতে। অর্থাৎ সুপার কাপের আগেই ফের একবার দুই প্রধানের বিদেশি সহ গোটা দলকে একে অপরের সম্মুখীন হতে দেখা যাবে। এমনটা সত্যি হলে উত্তাপের পারদ যে ফের চড়বে তা বলাই যায়।







