চোট সারিয়ে ঘরের মাঠে সম্ভবত ফেরা হচ্ছে না ঋষভ পন্থের(Rishabh Pant)। সবকিছু ঠিকঠাক চললে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই হয়ত মাঠে ফরতে চলেছেন ঋষভ পন্থ। ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টেই পায়ের পাত ফ্র্যকচার হয়েছিল তাঁর। অস্ত্রোপচারের প্রয়োজন না পড়লেও তাঁর সেরে উঠতে এখনও বেশ খানিকটা সময় লাগবে বলেই মনে করা হচ্ছে। শুধু তাই নয়, ঋষভ পন্থ(Rishabh Pant) নিজেও সোশ্যাল মিডিয়াতে তাঁর হতাশা প্রকাশ করেছেন। আর তাতেই শুরু হয়েছে নতুন জল্পনা।
ঋষভ পন্থ নিজেই সোশ্যাল মিডিয়ায় তাঁর হতাশা প্রকাশ করেছেন। তিনি সেখানে লিখেছেন, “কবে যে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠব”। আর ভারতীয় তারকা উইকেট কিপারের এই মন্তব্যের পরই সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয়ে গিয়েছে নানান গুঞ্জন। তবে সূত্র মারফৎ জানা যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজের(West Indies) বিরুদ্ধে তাঁর ফেরার সম্ভাবনা নাকি খুবই কম।
প্রথমে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই তাঁর ফেরার একটা সম্ভাবনা ছিল। কিন্তু যতটা সেরে ওঠার প্রয়োজন ছিল তাঁর, ততটা নাকি হয়নি। প্রথমে শোনা গিয়েছিল ঋষভ পন্থের(Rishabh Pant) সেরে উঠতে সময় লাগবে প্রায় চার থেকে ছয় সপ্তাহ। কিন্তু এখনও পর্যন্ত ঋষভ পন্থের মাঠে নামার মতো পরিস্থিতি নেই।
এশিয়া কাপের(Asia Cup) পরই ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে নামবে ভারতীয় দল। ঋষভকে অবশ্য এখনও অপেক্ষাই করতে হবে। সূত্রের খবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের আগেই সম্পূর্ণ সেরে উঠতে পারেন তিনি। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।







