টি টোয়েন্টি ফর্ম্যাটে ভারতীয় দলের ওপেনারের পজিশন পেয়েছেন অভিষেক শর্মা(Abhishek Sharma)। প্রথম ম্যাচ থেকেই নিজেকে প্রমাণ করে আসছেন। এবার রোহিত শর্মার(Rohit Sharma) সঙ্গে এক আসনে নিজের জায়গাও করে নিলেন অভিষেক শর্মা(Abhishek Sharma)। সংযুক্ত ঈরব আমিরশাহীর(UAE) বিরুদ্ধে দুরন্ত ফর্মে ছিলেন অভিষেক। প্রথম বলেই ছয় হাঁকান তিনি। আর তাতেই রোহিত শর্মাদের এলিট তালিকায় নিজের নাম তুলে ফেললেন এই তরুণ ক্রিকেটার।
টি টোয়েন্টিতে এর আগে রোহিত শর্মা(Rohit Sharma), যশস্বী জয়সওয়াল এবং সঞ্জু স্যামসনের(Sanju Samson) এই রেকর্ড ছিল। গত বুধবার এশিয়া কাপের মঞ্চে সেই রেকর্ডটাই ভেঙে দিলেন অভিষেক শর্মা(Abhishek Sharma)। তাঁর হাত থেকে এল একের পর এক বড় শট। তবে প্রথম বলেই অভিষেকের লম্বা ছয় সকলকে কার্যত হতবাকই করে দিয়েছিল। এশিয়া কাপের মঞ্চে প্রথম দিন থেকেই যে সকলের নজর কাড়তে শুরু করেছে তিনি তা বলার অপেক্ষা রাখে না।
যশস্বী জয়সওয়ালের এবার সুযোগ হয়নি। এশিয়া কাপে(Asia Cup) অভিষেক শর্মাকেই(Abhishek Sharma) সুযোগ দিয়েছেন নির্বাচকরা। প্রথম ম্যাচেই সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে নেমেছিল ভারতীয় দল। সেখানেই দুরন্ত ফর্মে ছিলেন ভারতীয় দলের বোলাররা। বিশেষ করে কুলদীপ যাদব এবং শিবম দুবে। এই দুজনের বিধ্বংসী বোলিংয়ে মাত্র ৫৭ রানেই শেষ হয়ে গিয়েছিল সংযুক্ত আরব অমিরশাহী।
ভারতের জেতাটা তখন ছিল শুধুই সময়ের অপেক্ষা। সেখানে শুর থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন ভারতীয় দলের তরুণ ওপেনার অভিষেক শর্মা। প্রথম বলেই ছয় হাঁকান তিনি। সেইসঙ্গেই রোহিত শর্মার এলিট তালিকায় এই তরুণ তারকা ক্রিকেটার। তাঁর সঙ্গে শুভমন গিলও ছিলেন সমান মেজাজে। দুই তারকার ঝোড়ো ব্যাটিংয়ের সৌজন্যে মাত্র ২৭ বলে ম্যাচ জিতে নিয়েছিল ভারতীয় দল। সেটাও কিন্তু একটা বিরল রেকর্ড।
টি টোয়েন্টি ফর্ম্যাটে এত কম বল খেলে কোনও দলই এখনও পর্যন্ত জয়ের স্বাদ পয়ানি। সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে সেই রেকর্ডটা এশিয়া কাপের শুরুতেই করে ফেলল টিম ইন্ডিয়া।
একইসঙ্গে অভিষেক শর্মার এই রেকর্ড। তিনি হয়ত শেষপর্যন্ত থাকতে পারেননি ঠিকই, কিন্তু রেকর্ড বুকে নিজের নামটা পাকাপাকি করে ফেলেছিলেন অভিষেক। এর আগে টি টোয়েন্টিতে প্রথম বলেই ওভার বাউন্ডারি হাঁকানোর রেকর্ড ছিল রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল এবং সঞ্জু স্যামসনের। চতুর্থ ভারতীয় ব্যাটার হিসাবে সেই তালিকায় এবার নতুন সংযোজন অভিষেক শর্মা। সামনে আরও ম্যাচ রয়েছে। অভিষেকের ব্যাটে নতুন রেকর্ড আসে কিনা সেটাই দেখার।







