বহু প্রতিকূলতার বাধা পেড়িয়েই এবার এএফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগ(AWCL) মূল পর্বে সাফল্যের খোঁজে ইস্টবেঙ্গল(Eastbengal)। বৃহস্পতিবারই হয়ে গেল তার গ্রুপ বিন্যাস। সেখানেই এবার ইস্টবেঙ্গলের(Eastbengal) সামনে জোড়া চ্যালেঞ্জ। একদিকে যেমন তাদের গ্রুপে গতবারের চ্যাম্পিয়ন চিনের উহান জিয়াংডা(Wuhan Jiangda)। সেইসঙ্গে ফেডারেশনের ফুটবল ক্যালেন্ডার এখন থেকেই যেন খানিকটা চিন্তায় ফেলে দিয়েছে লাল-হলুদ মহিলাদের দলের কোচ অ্যান্টনি অ্যান্ড্রুসকে। তবে লাল-হলুদ কোচ কিন্তু আত্মবিশ্বাসী।
চিনের উহান জিয়াংডা যে কতটা শক্তিশালী দল তা সকলেরই জানা। গতবারের এএফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগ(AWCL) চ্যাম্পিয়নও হয়েছিল তারা। সেই দলের বিরুদ্ধে খেলাটা যে বেশ কঠিন চ্যালেঞ্জ তা বলার অপেক্ষা রাখে না। একইসঙ্গে তাদেরই ঘরের মাঠে খেলতে হবে মহিলাদের লাল-হলুদ ব্রিগেডকে। সেইসঙ্গে ইস্টবেঙ্গলের(Eastbengal) গ্রুপেই আবার রয়েছে ইরানের বাম খাতুন এবং উজবেকিস্তানের পিএফসি নাসাফ।
এখন থেকেই অবশ্য ব্লু প্রিন্ট তৈরি করতে শুরু করে দিয়েছেন ইস্টবেঙ্গল কোচ। সময় নষ্ট নয়। আগামী ১৫ অক্টোবর থেকেই এএফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্বের প্রস্তুতি পর্বে নেমে পড়বে লাল-হলুদ ব্রিগেড। কারণ সামনেই রয়েছে ভারতীয় মহিলা ফুটবল দলের এশিয়ান কাপের ম্যাচ। দলের অনেকেই সেখানে চলে যাবেন।
সেই কারণে প্রস্তুতিটা এখন থেকেই শুরু করে দিতে চান তিনি। দলে যে খুব একটা বদল আসবে না তার ইঙ্গিত দিয়েছেন কোচ নিজেই। এবার শুধুই প্রস্তুতি শুরুর অপেক্ষায় রয়েছেন সকলে। ফেডারেশনের ফুটবল ক্যালেন্ডার নিয়ে চিন্তা থাকলেও, অ্যান্টনি অ্যান্ড্রুস কিন্তু আশাবাদী।
মহিলাদের এএফসি ওয়েম্স চ্যাম্পিয়ন্স লিগে ভালো পারফরম্যান্সই প্রদর্শন করে এসেছে ইস্টবেঙ্গলের মহিলা ফুটবল দল। সামনে কঠিন প্রতিপক্ষ হলেও, ইস্টবেঙ্গল সাফল্যের খোঁজে লড়াই করতে প্রস্তুত।
এএফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্বে ইস্টবেঙ্গলের গ্রুপ
উহান জিয়াংডা
বাম খাতুন এফসি
ইস্টবেঙ্গল
পিএফসি নাসাফ







