এশিয়া কাপে(Asia Cup) ব্রাত্য। কিন্তু সেই মহম্মদ সিরাজই(Mohammed Siraj) আইসিসির(ICC) তালিকায় এবার সেরা ক্রিকেটার। অগাস্ট মাসে আইসিসির মাসের সেরা ক্রিকেটারের পুরস্কার পেলেন মহম্মদ সিরাজ(Mohammed Siraj)। কিন্তু সেই সিরাজই আবার ভারতের এশিয়া কাপের দল থেকে ব্রাত্য। দল থেকে বাদ পড়ার সেভাবে কখনোই মুখ খোলেননি সিরাজ। এই পুরস্কারটাই যে সিরাজের জবাব তা বলার অপেক্ষা রাখে না। ইংল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পুরস্কারটাই পেলেন এবার তিনি।
ইংল্যান্ডের(England) বিরুদ্ধে শেষ টেস্টে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন মহম্মদ সিরাজ(Mohammed Siraj)। কার্যত সিরিজ ড্র করার অন্যতম প্রধান কারিগড়ই ছিলেন মহম্মদ সিরাজ। কঠিন সময়ে ব্রিটিশ শিবিরের সেরা তিন ব্যাটারকে সাজঘরে ফিরিয়ে দিয়েছিলেন তিনি। শুধু তাই নয় ইংল্যান্ডের বিরুদ্ধে সেই সিরিজে ব্যাটেও রান এসেছিল সিরাজের। তাঁর পারফরম্যান্সেরই পুরস্কারটা এবার পেলেন মহম্মদ সিরাজ।
আইসিসির(ICC) এই পুরস্কার পেয়ে আপ্লুত মহম্মদ সিরাজ(Mohammed Siraj)। মুখে কিছু না বললেও, এটাই যে সিরাজের জবাব তাও বলার অপেক্ষা রাখে না। সিরাজ জানিয়েছেন, “আইসিসির মাসের সেরা পুরস্কার পাওয়ার অনুভূতিটাই আমার কাছে সম্পূর্ণ আলাদা। তেন্ডুলকর-অ্যান্ডারসন ট্রফিটা আমার কাছে চির স্মরণীয় হয়ে থাকবে। এমন একটা লড়াইয়ের মঞ্চের সদস্য হতে পারাটাও বিরাট ভাগ্যের”।
ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্টের দুই ইনিংসেই ভারতীয় দলের প্রধান ভরসা ছিলেন মহম্মদ সিরাজ। বুমরার অনুপস্থিতিতে সিরাজের বোলিংয়ের সামনেই বিধ্বস্ত হয়েছিল ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপ। দুই ইনিংস মিলিয়ে মহম্মদ সিরাজ একাই তুলে নিয়েছিলেন ৯টা উইকেট।
বিশেষ করে দ্বিতীয় ইনিংসে সবচেয়ে কঠিন সময়ে ইংল্যান্ডের সেরা তিন ব্যাটারকে সাজঘরে ফিরিয়েছিলেন তিনি। শেষ দিন ইংল্যান্ডের জেতার জন্য রান একেবারেই বেশি বাকি ছিল না। কিন্তু সিরাজ ছিলেন বিধ্বংসী মেজাজে। আর তাতেই সাফল্য।
সিরাজের সেই পারফরম্যান্স দেখেই অগাস্টের সেরা টেস্ট ক্রিকেটার হিসাবে নির্বাচিত হয়েছিলেন মহম্মদ সিরাজ। তবে এশিয়া কাপের দলে কিন্তু সুযোগ পাননি তিনি।







