অবশেষে সুপার কাপ(Super Cup) ও আইএসএল(Indian Super League) হওয়া নিয়ে জট কাটার পথে। সুপ্রিম কোর্টের(Supreme Court) রায়ে ২০২৬ সালের নির্বাচনের আগে পর্যন্ত ভারতীয় ফুটবল ফেডারেশনের(AIFF) সভাপতির পদেই কল্যাণ চৌবে(Kalyan Chaubey)। একইসঙ্গে শুক্রবারই ফেডারেশেনর প্রস্তাবিত প্রাথমিক সংবিধানকে খসরাকে সম্মতি জানালো সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের জাস্টিস নরসিমা এবং এএস চান্দুরকরের বেঞ্চই এই সিদ্ধান্ত ঘোষণা করেছে। আর তাতেই যেন খানিকটা স্বস্তি এবার ফেডারেশনের(AIFF) অন্দরে। আগামী ২০২৬ সালে হবে নির্বাচন। তার আগে পর্যন্ত কল্যাণ চৌবের নেতৃত্বাধীন কমিটিই চালাবে ফেডারেশনের বিভিন্ন কাজ। অর্থাৎ সুপ্রিম কোর্টের এই নির্দেশের নতুন কমার্শিয়াল রাইটস থেকে বিভিন্ন প্রতিযোগিতা আয়োজনে আর কোনও সমস্যা রইল না এই কমিটির।
কল্যাণ চৌবের(Kalyan Chaubey) নেতৃত্বাধীন কমিটির ভাগ্য কী হবে তা নিয়েই বেশ কয়েকদিন ধরে চলছিল নানান জল্পনা। বিশেষ করে সুপ্রিম কোর্টে(Supreme Court) মামলা হওয়ার পর থেকেই ঘটনা অন্যদিকে মোড় নিতে শুরু করেছিল। ফেডারেশেনর প্রস্তাবিত নতুন সংবিধান সুপ্রিম কোর্ট মানে নাকি নতুন করে নির্বাচনের নির্দেশ দেয় সেদিকেই তাকিয়ে ছিলেন সকলে। অবশেষে শুক্রবার সেই নির্দেশই দিল ভারতের সর্বোচ্চ আদালত।
শুক্রবার সুপ্রিম কোর্টের তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে ফেডারেশনের(AIFF) প্রস্তাবিত প্রাথমিক সংবিধানের খসরা মেনেই আপাতত কাজ চলবে। আর তাতেই যেন খানিকটা স্বস্তি পেলেন কল্যাণ চৌবে। ২০২৬ সালে নতুন করে নির্বাচন হবে। তার আগে পর্যন্ত সভাপতি হিসাবেই কাজ চালাবেন কল্যাণ চৌবে(Kalyan Chaubey)।
সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তে উচ্ছ্বসিত ফেডারেশন কর্তারাও। ফেডারেশন সচিব এম সত্যনারায়ন জানিয়েছেন, “আমার কাছে এটা ফুটবলের জয়। আমরা সত্যিই অত্যন্ত খুশি যে সুপ্রিম কোর্ট আমাদের এই সংবিধানটা মেনে চলার নির্দেশ করেছে। এই রায়টা আসার পর এবার আমরা যে সমস্ত কাজগুলো আটকে ছিল সেগুলোকেই এগিয়ে নিয়ে চলার দিকে ফোকাস করব”।
সুপ্রিম কোর্টের এই নির্দেশ আসার পর ফেডারেশনের এবার যে মূল ফোকাস এফএসডিএলের সঙ্গে চুক্তি নিয়ে আলোচনা তা বলার অপেক্ষা রাখে না। এই নির্দেশের ফলে যে সেই সমস্যাও এবার মিটতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। একইসঙ্গে আইএসএল হওয়া নিয়ে যে জট তৈরি হয়েছিল সেটাও এবার মিটে গেল।
২০২৩ সাল থেকেই এই ঘটনা নিয়ে দেখা দিয়েছিল নানান জটিলতা। তবে সুপ্রিম কোর্টের রায়ের পর আপাতত আগামী দিনের পরিকল্পনা গুলোর দিকে নজর দিতে পারবেন ফেডারেশন কর্তারা। তবে ২০২৬ সালেই হবে নতুন নির্বাচন।







