ওমানের বিরুদ্ধে ম্যাচে নেমেছে ভারত(India Cricket Team)। আর সেই সময়ই মহম্মদ কাইফ(Mohammed Kaif) প্রশংসায় ভরালেন ভারতীয় টি টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদবকে(Suryakumar Yadav)। তাঁর মতে রোহিত শর্মার (Rohit Sharma) নাকি যোগ্য উত্তসূরি সূর্যকুমার যাদবই। তাঁর ব্যাটিং দক্ষতা থেকে নেতৃত্বের স্কীল, সবকিছুর মধ্যেই রোহিত শর্মার (Rohit Sharma) ছোঁয়া দেখতে পাচ্ছেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ। এই মুহূর্তে সূর্যকুমার যাদবের হাত নেতৃত্বেই এশিয়া কাপের মঞ্চেও অপরাজিত তকমা রয়েছে ভারতীয় দলের।
টি টোয়েন্টি(T20) অধিনায়ক হিসাবে এশিয়া কাপের (Asia Cup) মঞ্চেই সবচেয়ে বড় প্রতিযোগিতায় নেমেছেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। সেখানে যোগ্য নেতৃত্বতে এগিয়ে চলেছে ভারতীয় দল। আর শুধু তাই পাকিস্তানের বিরুদ্ধে যেভাবে ভারত জিতেছে, তাতে সূর্যকুমারকে ফুল মার্কস দিচ্ছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার। সূর্যকুমার(Suryakumar Yadav) ভারতকে এশিয়া কাপ ট্রফিটা দিতে পারেন কিনা সেটা তো সময়ই বলবে।
এশিয়া কাপে(Asia Cup) ব্যাট হাতেও বেশ ভালো পারফরম্যান্সই দেখিয়েছিলেন তিনি। অধিনায়ক হিসাবেও বেশ সাফল্য পেয়েছেন। পাকিস্তানকে হেলায় হারিয়েছে টিম ইন্ডিয়া। সেই ম্যাচে হ্যান্ডশেক কাণ্ড নিয়েও বহু হৈচৈ হয়েছিল। সেই পরিস্থিতি সামাল দেওয়া এবং সাংবাদিক সম্মেলনে সূর্যকুমারের জবাব দেওয়ার স্টাইলটা নজর কেড়েছে মহম্মদ কাইফের (Mohammed Kaif)। এরপরই সূর্যকে বিরাট প্রশংসাপত্র দিলেন প্রাক্তন এই ভারতীয় ক্রিকেটার।
মহম্মদ কাইফ(Mohammed Kaif) জানিয়েছেন, “ব্যাটে হাতে উইনিং শট খেলেছিলেন তিনি। সেইসঙ্গে সূর্যকুমার যাদবের হাত ধরেই জয়ের রাস্তায় এগিয়ে চলেছে ভারতীয় দল। এছাড়া যেভাবে সেদিন সাংবাদিকদের প্রশ্ন সামলেছেন সূর্য, তাতে একজন দক্ষ অধিনায়কের ছাপই দেখা যায়। ভারত বনাম পাকিস্তান ম্যাচের মতো হাইভোল্টেজ ম্যাচের দিনই হয় আসল পরীক্ষা। আর সেখানেই যেভাবে তিনি পরিস্থিতি সামাল দিয়েছিলেন তা একজন যোগ্য অধিনায়কই করতে পারেন। সেই কারণেই অধিনায়ক হিসাবে রোহিত শর্মার যোগ্য উত্তরসূরী হিসাবে তাঁকে দেখছি আমি”।
বিশেষ করে পাকিস্তানের বিরুদ্ধে যেভাবে সূর্যকুমার যাদব দলকে পরিচালনা করেছেন তা দেখেই মুগ্ধ হয়েছেন মহম্মদ কাইফ। বিশেষ করে যেমনভাবে তিনি অভিষেক শর্মা ও হার্দিক পান্ডিয়াকে পাকিস্তানের বিরুদ্ধে ব্যবহার করেছিলেন। হার্দিককে দিয়েই তুলে নিয়েছিলেন প্রথম উইকেটটা। কার্যত এখন সূর্যতেই মজে রয়েছেন মহম্মদ কাইফ।







