আবারও একটা পাকিস্তান ম্যাচ। এবার এশিয়া কাপের(Asia Cup) সুপার ফোরে পাকিস্তানের বিরুদ্ধে নামবে ভারতীয় দল(India Cricket Team)। তার আগেই দেশবাসীর উদ্দেশ্যে এক বিরাট বার্তা সূর্যকুমার যাদবের(Suryakumar Yadav)। রবিবার ভারতীয় দলের সমর্থকদের একটা সুন্দর দিন উপহার দিতে চলেছে টিম ইন্ডিয়া। পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে ভারতীয় দল (India Cricket Team) যে কার্যত আত্মবিশ্বাসে ভরপুর সেটাই যেন বেড়িয়ে এল সূর্যকুমারের গলা থেকে। পাকিস্তানকে এখানেও হারাতে কার্যত প্রস্তুত ভারতীয় দল। সেইসঙ্গে হ্যান্ডশেক যে এই ম্যাচেও হবে না তাও স্পষ্ট করে দিয়েছেন ভারত অধিনায়ক। সাংবাদিক সম্মেলনে নাম নিলেন না প্রতিপক্ষের ক্রিকেটারদেরও। তবে বিশ্রাম কাটিয়ে এই পাকিস্তানের বিরুদ্ধেই আবার ভারতীয় দলে ফিরছেন জসপ্রীত বুমরাহ(Jasprit Bumrah)।
চলতি এশিয়া কাপে দুরন্ত ফর্মে রয়েছে ভারতীয় দল। শেষ ম্যাচেও ওমানের বিরুদ্ধে জিতেছে ভারত। তবে সেই ম্যাচে ভারতের বোলিং পারফরম্যান্স নিয়ে কিন্তু খানিকটা চিন্তা রয়েই যাচ্ছে। ব্যাটাররা রান পেলেও, ওমানের মাত্র চার উইকেটই তুলতে পেরেছিলেন। যদিও সেই ম্যাচে ভারতের সেরা পেসার জসপ্রীত বুমরাহ(Jasprit Bumrah) খেলেননি। পাকিস্তানের বিরুদ্ধে অর্শদীপ সিংয়ের(Arshdep Singh) জায়গায় তাঁকেই আবার ফেরাতে চলেছে ভারতীয় দল।
পাকিস্তানের বিরুদ্ধে ভারতের প্রথম একাদশে পরিবর্তন বলতে যে এটুকুই তা বলার অপেক্ষা রাখে না। প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়েছে ভারত। সেটাই সূর্যকুমার(Suryakumar Yadav), সঞ্জু স্যামসনদের(Sanju Samson) বাড়তি আত্মবিশ্বাস যোগাচ্ছে। এছাড়া দলের ব্যাটারদের পারফরম্যান্স।
ওমানের বিরুদ্ধে সঞ্জু স্যামসন পেয়েছেন অর্ধশতরান। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে ঝোরো ইনিংস খেলেছিলেন অভিষেক শর্মা। ভারতের ব্যাটিংয়ে একমাত্র চিন্তার জায়গাটা হতে পারে শুভমন গিলের(Shubman Gill) পারফরম্যান্স। তিন ম্যাচেই সেভাবে বড় রান করতে পারেননি তিনি। তবে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম একাদশে তিনিই ভরসা।
ম্যাচের আগে সূর্যকুমার যাদব(Suryakumar Yadav) জানিয়েছেন, “রবিবার আমাদের পড়েছে। বহু মানুষ এই ম্যাচের দিকে চোখ রাখবেন। এই ম্যাচ তাদের কাছে উপভোগ্য হবে। এই ম্যাচেও আমাদের উন্মাদনা থেকে এনার্জিতে কোনওরকম পরিবর্তন থাকবে না। আমাদের সেরা খেলাটাই পাকিস্তানের বিরুদ্ধে দেখতে পাবে সকলে”।
প্রতিপক্ষ পাকিস্তান হলেও, তাদেরকে নিয়ে খুব একটা চিন্তা করতে যেন নারাজ ভারতীয় শিবির। তা কিন্তু সূর্যর হাবেভাবেই স্পষ্ট ছিল। এমন হাই ভোল্টেজ ম্যাচের আদে প্রতিপক্ষ শিবিরের একজনেরও নাম মুখে নিলেন না সূর্যকুমার যাদব। প্রথম ম্যাচে পাকিস্তানকে ভলোভাবেই দেখে নিয়েছে গৌতম গম্ভীরের দল। এছাড়া ওমান ম্যাচেও নিজেদের শক্তি, দুর্বলতা দেখা হয়ে গিয়েছে। সুপার ফোরে ফের একবার পাকিস্তানকে হারানোর লক্ষ্যেই টিম ইন্ডিয়া।







