১৩ ডিসেম্বর যুবভারতী স্টেডিয়ামে লিওনেল মেসি(Lionel Messi)। শতদ্রু দত্তের উদ্যোগে বছরের শেষটা হতে চলেছে মেসিময়। গোটা শহরবাসী স্বাক্ষী হতে চলেছে এলএম টেনের পায়ের জাদুর। আর সবটাই সম্ভব হচ্ছে ফুটবলপ্রেমী ও ক্রীড়া সংগঠক শতদ্রু দত্তর(Shatadru Dutta) জন্য। লিওনেল মেসিকে(Lionel Messi) ঘিরে রয়েছে বহু প্ল্যানিং থেকে চমক। যুবভারতীতেই লিওনেল মেসিকে দেওয়া হবে সংবর্ধনা। যেখানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee) সহ ক্রীড়ামন্ত্রী, সৌরভ গঙ্গোপাধ্যায়, রাজ্যপালদের মতো বিশেষ অতিথিরা।
ডিসেম্বর মাস মানেই উৎসবের সময়। আর সেখানেই লিওনেল মেসির(Lionel Messi) মতো কিংবদন্তীর উপস্থিতি যে সেই উৎসবকে আরও কয়েক গুন বাড়িয়ে দেবে তা বলার অপেক্ষা রাখে না। শুধু কলকাতা শহরে আসাই নয়। যুবভারতী স্টেডিয়ামে বল পায়েও দেখা যাবে ফুটবলের রাজপুত্রকে। খেলবেন ৪০ মিনিটের ম্যাচ। এছাড়াও আর বেশকিছু পরিকল্পনা তাঁকে নিয়ে রয়েছে। মেসির আসার খবর যে পাওয়ার পর থেকেই যে উত্তেজনার পারদ চড়তে চলেছে তা বলাই বাহুল্য।
আমরা যোগাযোগ করেছিলাম উদ্যোক্তা শতদ্রু দত্তর সঙ্গে। তিনিই জানালেন এই বিষয়ে। শতদ্রু দত্ত বলেন, “আসলে এই ইভেন্টটার নাম হয়েছে গোট ট্যুর অব ইন্ডিয়া ( G.O.A.T Tour Of India )। এটা হবে কলকাতা, মুম্বই এবং দিল্লিতে। এটা আসলে হল লিওনেল মেসি সেলিব্রেশন। সেটাকেই বিভিন্ন ভাবে আমরা সেলিব্রেট করছি। যুবভারতী স্টেডিয়ামে হবে ফুটবল ম্যাচ। সেখানে আরও বেশ কিছু চমক রয়েছে। ৪০ মিনিটের ম্যাচ হবে। তারপর একটা মিউজিক্যাল সেলিব্রেশন রয়েছে। সেখানেই হবে ট্রিবিউট টু মেসি। তারপর ছোটদের সঙ্গে মেসির একটা ৩০ মিনিটের প্রস্তুতি ক্যাম্প হবে। তারপরই হবে মেসির গ্র্যান্ড সংবর্ধনা”।
যুবভারতীতেই হবে মেসির গ্র্যান্ড সংবর্ধনা। কার্যত সেদিন তারকাদের হাট বসতে চলেছে যুবভারতীতে। শতদ্রু দত্ত জানিয়েছেন, “সেদিন মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন। এছাড়াও থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়, ডিএইচএফসির সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ রাজ্যপাল এবং পুলিশ কর্তারা থাকবেন”।
২০২২ সালে আর্জেন্তিনার (Argentina) হয়ে প্রথমবার বিশ্বকাপ জিতেছিলেন লিওনেল মেসি (Lionel Messi)। তারপর শতদ্রু দত্তের হাত ধরেই এই প্রথমবার ভারতের মাটিতে আসছেন তিনি। মেসি দেখার উনমাদনা এখন থেকেই বাড়তে শুরু করেছে। তাঁর শুধুই ভারতে আসার অপেক্ষা।







