হরমনপ্রীতরাই(Harmanpreet Kaur) আগামী প্রজন্মের কাছে অনুপ্রেরণা। ভারতীয় দলের সঙ্গে দেখা করে তাদের কুর্নিশ জানালেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মু(Draupadi Murmu)। গত বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার পরই ভারতীয় দলকে আমন্ত্রন করেন রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মু(Draupdi Murmu)। সেখানেই তাদের বিশেষভাবে স্বাগত জানান রাষ্ট্রপতি। একইসঙ্গে ভারতের রাষ্ট্রপতিকে ভারতীয় দলের জার্সিও উপহার হিসাবে দেন ভারতীয় দলের ক্রিকেটাররা। সেখানেই হরমনপ্রীতদের(Harmanpreet Kaur) বিশেষ বার্তাও দিয়েছেন রাষ্ট্রপতি মুর্মু।
বৃহস্পতিবার সকালেই রাষ্ট্রপতি ভবনে যান হরমনপ্রীত কৌর(Harmanpreet Kaur), স্মৃতি মন্ধনা(Smriti Mandhana) সহ শেফালি বর্মারা(Shafali Verma)। সেখানেই তাদের সঙ্গে বেশকিছুক্ষণ সময় কাটান ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মু। নানান বিষয় নিয়েই আলোচনা হয় তাদের মধ্যে। সেখানেই ভারতীয় ক্রিকেটাররা যেমন বিশ্বকাপ তুলে দেন রাষ্ট্রপতির হাতে, তেমনই আবার ভারতের দলের জার্সিও তুলে দিয়েছে তারা দ্রৌপদি মুর্মুর হাতে।
ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে সাক্ষাতের পরই সোশ্যাল মিডিয়াতে রাষ্ট্রপতি লেখেন, “ভারতের মহিলা বিশ্বকাপ জয়ী দলের সদস্যদের এদিন আহ্বান করা হয়েছিল রাষ্ট্রপতি ভবনে। সেখানেই ভারতীয় দলের ক্রিকেটারদের শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি এবং একইসঙ্গে তাদের বলেন যে তারাই আগামী দিনের প্রজন্মের কাছে রোল মডেল। এই দলটাই তো ভারতের প্রতিনিধি। এই দলের সদস্যের সামাজিক অবস্থা আলাদা হতে পারে। ভিন্ন হতে পারে তাদের ধর্মও। কিন্তু তারা একটাই দল, আর সেই দলের নাম ভারত”।
এদিন ভারতীয় ক্রিকেটাররা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত করতে পেরে আপ্লুত। তাঁর সঙ্গে নানান কথাবার্তাও হয়েছে। শুধু তাই নয় তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়েই উঠে এসেছে আলোচনায়।







