রিচা ঘোষকে(Richa Ghosh) বিরাট উপহার মুখ্যমন্ত্রীর(Mamata Banerjee)। প্রথম বাঙালি হিসাবে ওডিআই বিশ্বকাপ জয়ের রেকর্ড গড়েছেন রিচা ঘোষ(Richa Ghosh)। বাংলার সোনার মেয়েকে ইডেন গার্ডেন্সে আগেই সোনার চেন পরিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবার রিচার নামে স্টেডিয়ামের ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠক থেকেই রিচার(Richa Ghosh) নামে নতুন স্টেডিয়াম হওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। চাঁদমনি টি এস্টেটের ২৭ একর জমিতেই তৈরি হবে এই স্টেডিয়াম। মুখ্যমন্ত্রীর এমন সিদ্ধান্ত শোনার পরই আপ্লুত রিচার পরিবার।
এবারের বিশ্বকাপে ইতহাস তৈরি করেছে ভারতীয় মহিলা দল(India Womens Team)। সেখানেই দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন বাংলার রিচা ঘোষ(Richa Ghosh)। বিশেষ করে ফাইনালে শেষ মুহূর্তে তাঁর ঝোড়ো পারফরম্যান্সটাই তো ভারতীয় দলের রানটা সামনের দিকে এগনোর রাস্তাটা করে দিয়েছিল। এরপরই তো দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় দলের সেই রুদ্ধশ্বাস জয়। সেইসঙ্গেই ইতহাসে জায়গা করে নেয় টিম ইন্ডিয়া।
রিচা ঘোষের(Richa Ghosh) সেই সময় থেকেই শুধু শহরে ফেরার অপেক্ষায় ছিলেন সকলে। তিনি ফিরতেই রিচার হাত ভরে উঠেছিল একের পর এক সংবর্ধনায়। সিএবির তরফ থেকে রিচার হাতে উঠেছিল সোনার ব্যাট ও বল। সেইসঙ্গে রিচার হাতে সিএবি তুলে দিয়েছিল ৩৪ লক্ষ টাকা। সেই মঞ্চেই রিচার প্রশংসায় মঞ্চমুখ ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রিচাকে সোনার চেন পরিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবার বাংলার রিচার নামে উত্তরবঙ্গেই হতে চলেছে এক নতুন স্টেডিয়াম। সেই ঘোষণা সোমবারই করে দিলেন মুখ্যমন্ত্রী।







