দিল্লিতে ভয়াবহ ব্লাস্ট। সেইসঙ্গেই রেড অ্যালার্ট জারি হয়েছে মুম্বই(Mumbai), কলকাতাতেও(Kolkata)। এমন পরিস্থিতিতেই ইডেন গার্ডেন্সে(Eden Gardens) আগামী ১৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে নামছে ভারতীয় দল। গৌতম গম্ভীর(Gautam Gambhir), শুভমন গিলদের(Shubman Gill) ঘিরে ফেলা হয়েছে নিরাপত্তার ঘেরাটোপে। কার্যত নিশ্ছিদ্র প্রহরায় মুড়ে ফেলা হচ্ছে ইডেন গার্ডেন্স(Eden Gardens) সহ টিম হোটেলকে। অতিরিক্ত নিরাপত্তার সিদ্ধান্তই নেওয়া হয়েছে দুই দলের জন্য। বাড়ানো হচ্ছে পুলিস ফোর্সের সংখ্যা। সেইসঙ্গে থাকছে বিশেষ পাইলট কারও।
ইডেনে মঙ্গলবার থেকে প্রস্তুতিতে নেমে পড়েছে দুই দলই। গোটা জায়গাটাই মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তার ঘেরাটোপে। বাড়ানো হয়েছে চেকিংয়ের ব্যবস্থাও। যা নিরাপত্তা বাহিনীর ব্যবস্থা হয়েছিল, সেইসঙ্গে আরও ২০০ অতিরিক্ত ফোর্সের(Extra Police Force) ব্যবস্থা করা হয়েছে। সেইসঙ্গে একজন অ্যাসিসটেন্ট কমিশনার(ACP) পদের অফিসার থাকছেন দায়িত্বে। এছাড়াও দুই দলের টিম বাসের সামনে থাকবে বিশেষ পাইলট কার।
গত সোমবার সন্ধে বেলায় ভয়ঙ্কর বিস্ফোরণে কেঁপে উঠেছিল লালকেল্লা(Red Fort) চত্বর। সেই বিস্ফোরণে নিহত হয়েছিলেন প্রায় ১১ জন। সেইসঙ্গে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৩০ জনের মতো সাধারণ নাগরিক। এই ঘটনার সঙ্গ ইতিমধ্যেই জঙ্গি নাশকতার কোনওরকম ছক রয়েছে কিনা সেই নিয়েই তদন্তে নেমে পড়েছে এনআইএ এবং এনএসজি।
দিল্লির পাশাপাশি মুম্বই এবং কলকাতাতেও জারি করা হয়েছে লাল সতর্কতা। বিশেষ করে ইডেনে দক্ষিণ আফ্রিকার(South Africa) বিরুদ্ধে টেস্ট সিরিজের ম্যাচে নামছে ভারত(India Team)। সেইজন্য এখন অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থাই নেওয়া হয়েছে। হোটেলের পাশাপাশি টিম হোটেলেও বাড়ানো হয়েছে নিরাপত্তার ব্যবস্থা।
বুধবার থেকে প্রস্তুতিতে নেমে পড়েছে ভারতীয় দল(India Team)। তবে অপশনাল প্রস্তুতি ছিল এদিন। একইসঙ্গে দক্ষিণ আফ্রিকাও(South Africa) শুরু করে দিয়েছে প্রস্তুতি শিবির। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা। ঘরের মাঠে তাদের বিরুদ্ধে ভারত জয়ের ধারা ধরে রাখতে পারে কিনা সেটাই দেখার।







