দক্ষিণ আফ্রিকার(South Africa) বিরুদ্ধে সিরিজ শুরুর আগেই কালীঘাট মন্দিরে গৌতম গম্ভীর(Gautam Gambhir)। মায়ের কাছে পুজো দিয়েই প্রোটিয়াদের বিরুদ্ধে যাত্রা শুরু করতে চান ভারতীয় দলের কোচ। সেই জন্য মঙ্গলবার প্রস্তুতির পরই বিকেলের দিকে চলে গেলেন কালীঘাটের মন্দিরে(Kalighat Temple)। সেখানেই পুজো দিলেন তিনি। তবে সবটাই কড়া নিরাপত্তার বলয়ের মধ্যে। আগামী ১৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকার(South Africa) বিরুদ্ধে নামছে ভারতীয় দল।
গত রবিবারই শহরে পৌঁছে গিয়েছিলেন গৌতম গম্ভীর(Gautam Gambhir), শুভমন গিলরা(Shubman Gill)। সোমবারই ভারতীয় দলের সকলে পৌঁছে গিয়েছিল। সময় নষ্ট করতে একেবারেই নারাজ ছিলেন গম্ভীররা(Gautam Gambhir)। মঙ্গলবার থেকেই প্রস্তুতিতে নেমে পড়ল ভারতীয় দল। তবে এদিন ছিল অপশনাল প্রস্তুতির সূচী। যদিও ভারতীয় দলের একাধিক প্রথম একাদশের সদস্যরা উপস্থিত ছিলেন এদিনের অনুশীলনে।
গৌতম গম্ভীরের তত্ত্বাবধানে এদিন অনুশীনলনে নেমে পড়েছিলেন সুভমন গিল(Shubman Gill), রবীন্দ্র জাদেজা(Ravindra Jadeja) থেকে জসপ্রীত বুমরাহ(Jasprit Bumrah)। স্পনসর বদলানোর পর এদিনই প্রথমবার ভারতের টেস্ট ফর্ম্যাটে প্রস্তুতির জার্সিও এল প্রকাশ্যে। প্রায় দু ঘন্টা এদিন প্রস্তুতি সারেন ভারতীয় দলের ক্রিকেটাররা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে যে ভারতের সামনে কঠিন লড়াই অপেক্ষা করছে তা বলার অপেক্ষা রাখে না।
এদিন দীর্ঘক্ষণ নেটে সময় কাটান শুভমন গিল(Shubman Gill)। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বড় ব্যবধানে জিতেছিল ভারত(India Team)। সেই ধারাই এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও ধরে রাখতে চান তারা। এদিন নজর বেশি ছিল জসপ্রীত বুমরার দিকে। সম্প্রতি সেভাবে তাঁকে ছন্দে দেখা যাচ্ছে না।
ইডেনের নেটে দীর্ঘক্ষণ সেই প্রস্তুতিও সারলেন এই তারকা ক্রিকেটার। ভারতের অপশনাল প্রস্তুতি থাকলেও দক্ষিণ আফ্রিকা কিন্তু প্রথম দিন থেকেই পূর্ণ স্কোয়াড নিয়ে প্রস্তুতিতে নেমে পড়েছে। এডেন মার্করাম থেকে টেম্বা বাভুমা, স্টাবস, কেশভ মহারাজরা মঙ্গলবার থেকেই ইডেনে মহড়া শুরু করে দিয়েছেন।







