আগামী ১৩ ডিসেম্বর শহরে পা রাখছেন লিওনেল মেসি(Lionel Messi)। বছরের শেষে জাঁকিয়ে ঠান্ডা পড়ার পূর্বাভাস থাকলেও, মেসির(Lionel Messi) আগমনে উত্তাপের বার্তা এখন থেকেই চড়তে শুরু করছে। তার আগেই কলকাতা বাসীর উদ্দেশ্যে বিশেষ বার্তা দিলেন লিওনেল মেসি। মেসির বার্তা যে সেই উত্তাপের মাত্রা আরও খানিকটা বাড়িয়ে দিল তা বলার অপেক্ষা রাখে না। এখন শুধুই মেসির(Lionel Messi) শহরে পা রাখার অপেক্ষায় সকলে।
কলকাতা(Kolkata) সহ মুম্বই(Mumbai), দিল্লি এবং হায়দরাবাদে ঘুরবেন লিওনেল মেসি। ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্তের(Shatadru Dutta) হাত ধরেই ফের একবার শহরে আসছেন এলএম টেন। বিশ্বকাপ জয়ের পর প্রথমবার আসছেন কলকাতায়। যুবভারতীতে আবারও একবার পা রাখবেন ফুটবলের রাজপুত্র। সেই শহরে আসার আগেই শহরবাসীর জন্য মেসির বার্তা। তিনি বলছেন, কেমন আছ কলকাতা।
মেসির(Lionel Messi) মুখে বাংলা কথা। এ যে সত্যিই শহরবাসীর কাছে এক বিরাট প্রাপ্তি তা বলার অপেক্ষা রাখে না। লিওনেল মেসি শুধু আসছেনই নয়, তিনি আবার বাংলাতে কথাও বলেছেন। এখন থেকেই সকলে প্রহর গুনতে শুরু করে দিয়েছে।
যুবভারতীতে লিওনেল মেসির আসাকে কেন্দ্র করে রয়েছে এক গুচ্ছ পরিকল্পনা। মেসির সামনে খেলা হবে মোহনবাগান মেসি অলস্টার বনাম ডায়মন্ডহারবার মেসি অলস্টার। এছাড়া উপস্থিত থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়, মুখ্যমন্ত্রী সহ বহু বিশিষ্ট অতিথিরা। কার্যত মেসিকে ঘিরে সেদিন যুবভারতীতে বসতে চলেছে চাঁদের হাট।
এছাড়া লিওনেল মেসির(Lionel Messi) সবচেয়ে বড় মূর্তিও উদ্বোধন হবে তাঁরই হাতে। মাঝে আর মাত্র একটা মাস। তারপরই শহরে এলএম টেন।







