ভারতীয় দলের টেস্ট অধিনায়ক হিসাবে প্রথমবার ইডেন গার্ডেন্সে(Eden Gardens) নামছেন শুভমন গিল(Shubman Gill)। অধিনায়ক হিসাবে ইংল্যান্ডের পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও সাফল্য পেয়েছেন তিনি। কিন্তু ইডেনে(Eden Gardens) তাদের সামনে গতবারের চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা(South frica)। সেই ম্যাচের আগে ইডেনের)Eden Gardens) পিচ নিয়েই এন চর্চা তু্ঙ্গে। সেই পরিস্থিতিতেই ইডেনকে নিজের ঘরের মাঠের সঙ্গে তুলনা করলেন ভারতীয় দলের তরুণ টেস্ট অধিনায়ক(Shubman Gill)।
এই ইডেন গার্ডেন্স থেকেই গিলের((Shubman Gill) উত্থান। কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে এখানে খেলেছেন বহু ম্যাচ। ইডেন যে তাঁর কাছে তেনা মাঠ তা কার্যত ইঙ্গিতেই বুঝিয়ে দিয়েছেন শুভমন গিল। সেই কারণে পিচ নিয়ে তিনি নিজে হয়ত খুব একটা চিন্তিত নন। তবে অধিনায়ক হিসাবে এই প্রথমবার ইডেন গার্ডেন্সে নামছেন তিনি। তবে গিলের গলায় বেশ আত্মবিশ্বাসের সুরই শোনা গেল।
ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে শুভমন গিল জানাচ্ছেন, “এই একটা মাঠ যেখানে সবসময়ই নিজের ঘরের অনুভূতি পাই। আমার আইপিএলের কেরিয়ার শুরু হয়েছিল এই মাঠ থেকেই। যখনই আমি এই মাঠে নামি যে অনুভবটা করি, সেটা সবসময়ই পঞ্জাবের পিসিএ স্টেডিয়ামেও করে থাকি”।
ইডেন গার্ডেন্স নিয়ে শুভমন গিল অত্যন্ত আবেগতাড়িত হলেও, দলের প্রথম একাদশ নিয়ে কিন্তু খানিকটা ধন্দে রয়েছেন তিনি। কারণ ইডেনের পিচের প্রকৃতি বদলে যাচ্ছে। বুধবার যেমন ছিল, বৃহস্পতিবার নাকি খানিকটা বদলে গিয়েছে ইডেনের পিচের প্রকৃতি।
সকলেই যখন বলছেন যে ভারত হয়ত একজন অতিরিক্ত স্পিনার খেলাতে পারে, সেই জায়গায় দাঁড়িয়ে একজন অতিরিক্ত সিমার খেলানো যেতে পারে কিনা সেটা নিয়েও ভাবনায় রয়েছেন ভারতীয় দলের অধিনায়ক থেকে কোচ। দক্ষিণ আফ্রিকার শক্তি থেকে দুর্বলতা নিয়ে বেশ ওয়াকিবহাল শুভমন গিল। সেই মতোই তৈরি হচ্ছে পরিকল্পনা। শুক্রবার সকালে শেষবার পিচ দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত।







