সমস্ত সমালোচনার জবাব দিয়ে ইডেন গার্ডেন্স(Eden Gardens) দিয়েই প্রত্যাবর্তন জসপ্রীত বুমরার(Jasprit Bumrah)। দক্ষিণ আফ্রিকার(South Africa) ব্যাটিং লাইনআপকে একাই শেষ করে দিলেন। তুলে নিলেন পাঁচ উইকেট। যারা বুমরার(Jasprit Bumrah) বোলিংয়ের ধার কমে যাওয়া নিয়ে নানান কথাবার্তা বলছলেন, ইডেনের বাইশগজ থেকেই হয়ত সেই জবাবটা দিলেন ভারতীয় দলের সেরা পেসার। কার্যত প্রোটিয়া শিবিরকে এদিন তিনি একাই শেষ করে দিয়েছিলেন।
কোমড়ের চোট সারিয়ে ফেরার পর থেকেই টেস্টে জসপ্রীত বুমরাহকে(Jasprit Bumrah) খানিকটা নিস্প্রভই লেগেছিল। বিশেষ করে বর্ডার-গাভাসকর ট্রফিতে জসপ্রীত বুমরাহ কখনোই প্রতিপক্ষ ব্যাটারদের সামনে সেভাবে ভয়ঙ্কর হয়ে উঠতে পারেননি। তাঁর বোলিংয়ে এখন আর সেই স্পার্ক দেখা যাচ্ছে না, এমন মন্তব্য প্রাক্তন থেকে বিশেষজ্ঞরা অনেকেই করছিলেন। ইডেনে প্রোটিয়াদের বিরুদ্ধে নেমেই সেই জবাবটা দিয়ে দিলেন ভারতীয় দলের সেরা পেসার। দক্ষিণ আফ্রিকার তাবড় তাবড় বোলারদের সাজঘরের রাস্তা দেখিয়ে দিলেন তিনি।
দক্ষিণ আফ্রিকার এদিন একটা সময় বিনা উইকেটে ছিল ৫৭। ওপেনিং পার্টনারশিপ বড় রানের লক্ষ্যে এগোচ্ছিল। সেই সময়ই জসপ্রীত বুমরার আঘাত। আর তাতেই বেসামাল প্রোটিয়া ব্যাটিং লাইনআপ। দশ বলের ব্যবধানে দুটো উইকেট। বুমরার বলে রিকলটন ক্লিন বোল্ড। কিছুক্ষণের মধ্যেই বুমরার অসাধারণ ডেলিভারিতে পন্থের হাতে ক্যাচ হেনরিখ ক্লাসেনের।
এরপর থেকেই জসপ্রীত বুমরাহ ছিলেন অপ্রতিরোধ্য। এরপর ডে জর্জি, হারমার এবং কেশব মহরাজ, তাঁরই শিকার। মাত্র ১৪ ওভার বোলিং করে বুমরাহ(Jasprit Bumrah) রান দিয়েছেন ২৭ এবং তুলে নিয়েছেন ৫ উইকেট। ইডেন থেকেই ফের যেন একটা কামব্যাক হল জসপ্রীত বুমরার।







