শুভমন গিলকে(Shubman Gill) নিয়ে চিন্তায় ভারতীয় শিবির। ব্যাটিং করার সময়ই ঘাঁরে চোট পান তিনি। আর তাতেই দ্বিতীয় দিন মাঠেই নামতে পারলেন না ভারতীয় টেস্ট দলের অধিনায়ক। শুভমন গিলের(Shubman Gill) এই চোট যে ভারতীয় দলের চিন্তা বেশ খানিকটা বাড়িয়ে দিল তা বলার অপেক্ষা রাখে না। এই মুহূর্তে দলের মেডিক্যাল টিমের তত্ত্বাবধানে রয়েছেন শুভমন গিল। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় সকলে।
দ্বিতীয় দিন ওয়াশিংটন সুন্দর(Washington Sundar) সাজঘরে ফেরার পরই আসেন শুভমন গিল। শুরু থেকে বেশ ছন্দেই ছিলেন তিনি। কেএল রাহুলের সঙ্গে সেই সময় গিলের(Shubman Gill) থেকে একটা বড় পার্টনারশিপের লক্ষ্যেই ছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। হামারের বলে সুইপে দুরন্ত বাউন্ডারি হাঁকানোর সঙ্গেই বিপত্তি। হঠাৎই ঘারের অস্বস্তি বোধ করতে থাকেন তিনি। এরপরই মাঠে ফিজিও আসতে বাধ্য হন।
শুভমন গিলকে আর মাঠে রাখার ঝুঁকি নিতে পারেনি ভারতীয় টিম ম্যানেজমেন্ট। রিটায়ার হার্ট ঘোষণা করেই শেষপর্যন্ত সাজঘরে ফিরে যেতে হয় শুভমন গিলকে। সেটাই যে ভারতীয় দলের এই মুহূর্তে সবচেয়ে বডজ় চিন্তার বিষয় তা বলার অপেক্ষা রাখে না। এরপরই বিসিসিআইয়ের তরফে একটি টুইট করে শুভমন গিল যে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন সেই কথা জানানো হয়।
অপেক্ষা ছিল ফিল্ডিংয়ের সময় তিনি মাঠে নামেন কিনা। শেষপর্যন্ত সেটা কিন্তু হয়নি। এদিন আর মাঠে নামেননি শুভমন গিল। তাঁর পরিবর্তে সহ অধিনায়ক শুভমন গিলের ওপরই ছিল ভারতীয় দলের নেতৃত্বের দায়িত্ব।
ইডেন টেস্টের পর ভারতকে খেলতে হবে গুয়াহাটিতে। তার আগে শুভমন গিলের এই চোট যে ভারতীয় শিবিরকে বেশ চিন্তায় ফেলেছে তা বলার অপেক্ষা রাখে না।







