ভারত বনাম দক্ষিণ আফ্রিকা(INDvSA) প্রথম টেস্ট চলাকালীনই শিবির বদলে ফেললেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার। আইপিএলে চেন্নাই সুপার কিংসের(CSK) সঙ্গে এতদিনের সম্পর্ক ছিন্ন করে এবার রাজস্থান রয়্যালস(RR) শিবিরে গেলেন রবীন্দ্র জাদেজা(Ravindra Jadeja)। আর তাতেই কার্যত হতবাক সকলে। এই মরসুমে সঞ্জু স্যামসনকে(Sanju Samson) পাওয়ার জন্যই এবার রবীন্দ্র জাদেজা এবং স্যাম কারানকে একসঙ্গে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চেন্নাই সুপার কিংস।
চেন্নাই সুপার কিংসের(CSK) সঙ্গে একেবারে আইপিএলের জন্ম লগ্ন থেকেই সম্পর্ক রবীন্দ্র জাদেজার(Ravindra Jadeja)। চেন্নাইয়ের হয়ে অধিনায়কও হয়েছিলেন এক মরসুমে। যদিও সাফল্য পাননি। এবার সেই জাদেজাকেই ছেড়ে দেওয়ার সিদ্ধা্ন্ত নিল চেন্নাই সুপার কিংস(CSK)। এই মরসুমে নতুনভবে দল গড়ছে তারা। সেখানেই সঞ্জু স্যামসনকে(Sanju Samson) পেতে মরিয়া ছিল চেন্নাই। তার পরিবর্তে সোয়াপ ডিলে রাজস্থানকে স্যার জাড্ডু(Ravindra Jadeja) এবং স্যাম কারানকে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই মুহূর্তে ভারতীয় দলের হয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলছেন রবীন্দ্র জাদেজা(Ravindra Jadeja)। বল হাতে বেশ ছন্দেও রয়েছেন তিনি। ইডেন গার্ডেন্সেই ভারতীয় দলের জার্সিতে বিশ্ব টেস্ট টেস্ট চ্যাম্পিয়নশিপে ১৫০ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন তিনি। সেইসঙ্গে ঘরের মাঠে টেস্টে ২৫০ উইকেটও তুলে ফেললেন রবীন্দ্র জাদেজা। সেই দিনই আবার চেন্নাই সুপার কিংসও ছাড়লেন ধোনির প্রিয় স্যার জাড্ডু।
চেন্নাই সুপার কিংসের বহু সাফল্যের সাক্ষী তিনি। চেন্নাইয়ের জার্সিতেও জাদেজার ঝুলিতে রয়েছে ১৫০টির ওপর উইকেট। এবার আর হলুদ নয়, গোলাপী জার্সিতেই মাঠে নামতে দেখা যাবে জাদেজাকে। একইসঙ্গে স্যাম কারাণকেও ছেড়ে দিয়েছে চেন্নাই সুপার কিংস।
দুটো সিদ্ধান্ত নেওয়াই যথেষ্ট কঠিন হলেও, সঞ্জু স্যামসনের জন্যই এবার এই পথে হাঁটল চেন্নাই সুপার কিংস।







