প্রস্তুতিতে নেমে পড়েছে ইস্টবেঙ্গল(Eastbengal)। বৃহস্পতিবারই ইস্টবেঙ্গলের প্রস্তুতিতে যোগ দিলেন নাওরেম মহেশ(Naorem Mahesh), জয় গুপ্তা(Jay Gupta) এবং এডমুন্ড লালরিনডিকা(Edmund Lalrindika)। কিন্তু লাল-হলুদের অনুশীলনে এলেন না লাল-হলুদের সেরা ডিফেন্ডার আনোয়ার আলি(Anwar Ali)। আর তাতেই শুরু হয়েছিল জোর জল্পনা। তবে কি চোট নিয়ে ফিরেছেন তিনি। না এমন কিছু হয়নি। শোনাযাচ্ছে কিছু ব্যক্তিগত কাজের জন্যই নাকি বাড়ি ফিরে গিয়েছেন আনোয়ার। তার কিছু ব্যাক্তিগত কাজের জন্যই দুদিনের ছুটি নিয়েছেন আনোয়ার।
সুপার কাপের মঞ্চে আগামী ৪ ডিসেম্বর সেমিফাইনালে পঞ্জাব কিংসের বিরুদ্ধে নামবে ইস্টবেঙ্গল(EBvPFC)। সেই প্রস্তুতিই এখন জোরকদমে চালাচ্ছে অস্কারের(Oscar Bruzon) লাল-হলুদ শিবির। ভারতীয় শিবির থেকে তিন ফুটবলার লাল-হলুদ শিবিরে যোগ দেওয়ার পাশাপাশি, এদিন সওল ক্রেসপোও(Saul Crespo) নেমে পড়লেন লাল-হলুদের অনুশীলন। এছাড়া প্রভসুখন গিল(Prabhsukhan Gill) তো গত বুধবারই মাঠে নেমে পড়েছেন।
অর্থাৎ সুপার কাপের(Super Cup) সেমিফাইনালের আগে অস্কার যে তাঁর পূর্ণশক্তির দল পেয়ে গিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। গত বুধবার থেকেই জোরকদমে প্রস্তুতি আরম্ভ করে দিয়েছেন লাল-হলুদের ফুটবলাররা। পঞ্জাব এফসির বিরুদ্ধে নামার আগে প্রস্তুতি ম্যাচও খেলবে ইস্টবেঙ্গল।
শুক্রবার সকালেই ইস্টবেঙ্গলের(Eastbengal) জুনিয়র দলের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে অস্কারের(Oscar Bruzon) দল। সেখানেই যে দলের শক্তি থেকে দুর্বলতার নানান জায়গা গুলো তিনি দেখে নিতে চাইবেন তা বলার অপেক্ষা রাখে না।
আইএসএল নিয়ে অনিশ্চয়তা চললেও, ইস্টবেঙ্গল দল আপাতত সেসব নিয়ে মাথা না ঘামিয়ে সেমিফাইনালে পঞ্জাব এফসির বিরুদ্ধে ম্যাচটা নিয়েই ভাবছে। পঞ্জাবকে কেমনভাবে হারানো যায়, কেভিন, রশিদদের নিয়ে এই পরিকল্পনাই এখন কষছেন লাল-হলুদের হেডস্যার।







