ইডেনের পর গুয়াহাটিতেও(Guwahati) হারের পথে ভারত! তৃতীয় দিনের শেষে ম্যাচের চিত্র তো সেই কথাই বলছে। আবারও চূড়ান্ত ব্যর্থ ভারতীয় দলের ব্যাটাররা। প্রথম ম্যাচেও তারা পারেনি। দ্বিতীয় টেস্টে কোনওরকমে ২০০ রানের গন্ডী টপকাল ভারতীয় দল(India Team)। কিন্তু তৃতীয় দিনের শেষে ভারতের বিরুদ্ধে রানের পাহাড়ের পথে দক্ষিণ আফ্রিকা(South Africa)। তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার(South Africa) রান বিনা উইকেটে ২৬। ভারতের বিরুদ্ধে তাদের লিড ৩১৪ রানের।
দ্বিতীয় দিন কোনও উইকেট না খোয়ালেও, দ্বিতীয় দিনের শুরু থেকেই ব্যাটিং ধস নামতে থাকে ভারতীয় দলের(India Team)। এদিন দক্ষিণ আফ্রিকার য়্যানসেনের(Marco Jansen) বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতেই পারেননি ভারতীয় দলের তারকা ব্যাটাররা। ৬৫ রানের মথায় কেএল রাহুলের উইকেট খোয়ায় ভারত। কিছুক্ষণের মধ্যেই ৫৪ রানে থামেন যশস্বী জয়সওয়ালও। এরপর থেকেই ব্যাটিং ধস নামতে শুরু করেছে ভারতীয় দলের।
ভারতের মিডল অর্ডার চূড়ান্ত ব্যর্থ। সূদর্শন(Sai Sudarshan) থেকে ঋষভ পন্থ(Rishabh Pant), রবীন্দ্র জাদেজা(Ravindra Jadeja) এবং ধ্রব জুরেলরা ক্রিজে বেশিক্ষণ থাকতে পারেননি সাই সূদর্শনকে বাদ দিলে বাকিরা কেউ দশ রানের গন্ডীও টপকাতে পারেননি। একা য়্যানসেনের(Marco Jansen) বাউন্সের সামনেই হার মানতে হয় ঋষভ পন্থ(Rishabh Pant), রবীন্দ্র জাদেজা(Ravindra Jadeja) এবং নীতিশ রেড্ডিদের মতো ক্রিকেটারদের। শেষের দিকে ওয়াশিংটন সুন্দর যদি ৪৮ রানের ইনিংস না খেলতেন তাহলে ভারত এই ইনিংসেও বোধহয় ২০০ রানের গন্টী টপকাতে পারত না।
য়্যানসেনের(Marco Jansen) একারই শিকার ৬ উইকেট। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটা তো সময়ই বলবে। দক্ষিণ আফ্রিকার ৪৮৯ রানের জবাবে নেমে মাত্র ২০১ রানেই শেষ হয়ে যায় ভারত। অনেকটাই এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে যাত্রা শুরু করে দক্ষিণ আফ্রিকা। চতুর্থ দিন ম্যাচের রাশ ভারত নিজেদের দিকে নিতে পারে কিনা সেটাই দেখার।







