আশঙ্কাটাই সত্যি হল। প্রায় একমাসের জন্য ছিটকে গেলেন কেবিন সিবিল্লে(Kevin Siville)। শুধু তাই নয় চোটের সারানোর জন্য স্পেনে ফিরে গেলেন ইস্টবেঙ্গলের(Eastbengal) এই তারকা ডিফেন্ডার। আগামী ১৬ ফেব্রুয়ারি আইএসএলে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে নামবে লাল-হলুদ ব্রিগেড। কিন্তু তার আগেই কেভিনের ছিটকে যাওয়াটা যে অস্কার ব্রুজোঁর(Oscar Bruzon) শিবিরে বিরাট একটা ধাক্কা তা বলার অপেক্ষা রাখে না। বেশ কয়েকদিন আগেই নিজেদের মধ্যে একটা প্রস্তুতি ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট লেগেছিল কেভিন সিবিল্লের(Kevin Sibille)। প্রথমে চোট খুব একটা গুরুতর মনে না হলেও, এরপর পরিস্থিতিতে খারাপের দিকেই গিয়েছিল। তিনি প্রস্তুতিতেও নামতে পারছিলেন না। শেষপর্যন্ত আরও ভালো চিকিৎসার জন্য স্পেনেই ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কেভিন। শোনাযাচ্ছে আগামী এক মাসের আগে নাকি তাঁর ফেরার সম্ভাবনা নেই।
ইস্টবেঙ্গলের প্রস্তুতি চললেও, কেভিন কিন্তু সেখানে নামতে পারছিলেন না। মাঠে আসলেও বেশিরভাগ সময় সাইড লাইনেই কাটাচ্ছিলেন। সেইসঙ্গে রিহ্যাবও শুরু করতে পারছিলেন না। এখানে চিকিৎসকদের তত্ত্ববধানেই ছিলেন তিনি। কিন্তু সেরে উঠতে সময় লাগছিল।
এরপরই নিজের ব্যক্তিগত চিকিৎসকের সঙ্গে আলোচনা করার জন্য স্পেনেই ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। আপাতত স্পেনেই চলবে কেভিন সিবিল্লের চিকিৎসা। দ্রুত সেরে ওঠার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন কেভিন। তিনি চলে গিয়েছেন। প্রথম দিকের ম্যাচে খেলতে পারবেন না নাওরেম মহেশ। সেইসঙ্গে প্রথম ম্যাচে নেই মহম্মদ রাকিপও।
আইএসএল শুরু হওয়ার আগেই যে অস্কার বেশ চিন্তায় পড়ে গিয়েছে তা বলার অপেক্ষা রাখে না।







