নামিবিয়া ম্যাচ এখন অতীত। এবার শুধুই লক্ষ্য পাকিস্তান। আগামী ১৫ ফেব্রুয়ারি পাকিস্তানের বিরুদ্ধে লিগ পর্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে নামতে চলেছে ভারত। শুক্রবারই শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দিল টিম ইন্ডিয়া। এবার ভারতের সামনে মিশন পাকিস্তান। দীর্ঘ টালবাহানের পর এই ম্যাচ হচ্ছে। পাকিস্তানকে হারিয়েই কোয়ার্টার ফাইনালের টিকিট পাকা করে ফেলতে চান সূর্যকুমার যাদবরা(Suryakumar Yadav)। সেই লক্ষ্যেই শুক্রবার রওনা দিলেন সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারতীয় দল।
টি টোয়েন্টি বিশ্বকাপেও পরিসংখ্যানে পাকিস্তানের(Pakistan) থেকে অনেকটাই এগিয়ে ভারত। আটবারের সাক্ষাতে পাকিস্তানের বিরদ্ধে সাতটি ম্যাচেই জিতেছে ভারত। পাকিস্তান একবার। এবার সেই পরিসংখ্যানটাই আরও খানিকটা বাড়িয়ে ফেলতে চান সূর্যকুমার যাদবরা। তবে পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে একটাই চিন্তা শুধু এখন ভারতীয় শিবিরের অন্দর মহলে।
অভিষেক শর্মা খেলতে পারবেন কিনা। কারণ সূর্যকুমারই জানিয়েছিলেন তাঁর নাকি পুরোপুরি সেকে উঠতে এখনও পর্যন্ত এক থেকে দুই ম্যাচ সময় লাগতে পারে। যদি তিনি একান্তই খেলতে না পারেন, সেই জায়গায় সঞ্জু স্যামসন তো রয়েছেনই ভারতীয় শিবিরে। সেইসঙ্গে ভারতীয় দলের স্পিনার বরুণ চক্রবর্তীও ছিলেন বিধ্বংসী ফর্মে।
এছাড়া, বুমরাহ, অর্শদীপরাও রয়েছেন ফর্মে। পাকিস্তানকে হারিয়ে এখন দেশে ফেরার পালা ভারতীয় ক্রিকেটারদের। ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ যে তুঙ্গে তা বলাই বাহুল্য।







