আইএসএলে শুরুটা বেশ ভালোভাবেই করেছে ইস্টবেঙ্গল। প্রথম ম্যাচেই ৩ গোলে জয়। দলের এমন পারফরম্যান্স দেখার পর থেকেই প্রত্যাশার পারদ চড়তে শুরু করেছে। কিন্তু লাল-হলুদ কোচ অস্কার ব্রুজোঁ কিন্তু এখনই ফুটবলারদের সামনে লক্ষ্য বেঁধে দিয়েছে। তবে সেটা চ্যাম্পিয়নশিপ নয়। আপাতত ফিফা ব্রেক শুরু হওয়ার আগে শীর্ষস্থানে থাকাই ইস্টবেঙ্গল শিবিরের কাছে পাখির চোখ। ড্রেসিংরুম থেকে প্রস্তুতি পর্ব, সব জায়গাতেই ফুটবলারদের এই একই বার্তা দিচ্ছেন অস্কার। সেভাবেই তৈরিও হচ্ছে ইস্টবেঙ্গল ব্রিগেড। সামনে দিল্লি, সেখানেও তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে চান অস্কার।
অস্কার জানান, আমরা জানি এটা ছোট লিগ, আমাদের প্রতি ম্যাচে উন্নতি করতে হবে। আমাদের টপে থাকতে হবে। প্রত্যেক ম্যাচ বেশি পয়েন্ট নিতে হবে। মাঝে ফিফা ব্রেক আছে। ব্রেকের আগে টপে থাকতে হবে। আমরা আগামীকালের ম্যাচ নিয়ে ভাবছি। আমরা এখনই চ্যাম্পিয়নশিপ নিয়ে ভাবছি না। আমরা জানি এটা সহজ নয়। এটা নিয়ে সমর্থকদের প্রত্যাশা থাকে। আমরা টাইটেল জেতার জন্য ম্যাচ ধরে ভাবছি। আমরা আপাতত ফিফা ব্রেক পর্যন্ত ফোকাস করছি।
একইসঙ্গে এদিনই আবার দলের চোট আঘাতের তালিকা নিয়েও বড়সড় আপডেট দিলেন অস্কার। চোট সারিয়ে এখন অনেকটাই সুস্থ মহম্মদ রাকিপ। তাঁর মাথায় ব্যান্ডেজ থাকলেও, রাকিপ যে দিল্লির বিরুদ্ধে দলে ফিরবে তা স্পষ্ট করে দিলেন তিনি। সেইসঙ্গে নাওরেম মহেশও ১৫ দিনের মধ্যেই ইস্টবেঙ্গলের প্রস্তুতিতে ফিরতে চলেছেন। এখনও পর্যন্ত অনুশীলন সেভাব শুরু করতে পারেননি তিনি। হাল্কা রিহ্যাব শুরু করলেও, ম্যাচ ফিট হতে কয়েকটা দিন সময় লাগবে মহেশের। সেইসঙ্গে কেভিন সিবিল্লে এখনও স্পেনে তাঁর চিকিৎসা চালালেও, চলতি সপ্তাহের শেষেই হয়ত শহরে ফিরতে চলেছেন এই তারকা ফুটবলার। অর্থাৎ মার্চ থেকে তাঁকে পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এতকিছুর মধ্যেই অস্কারকে একটা জিনিস কিন্তু ভাবাচ্ছে। প্রথম ম্যাচে ফুটবলারর ৬০-৭০ মিনিটের পর শারীরিক ভাবে







