লাল-হলুদ জার্সিতে প্রস্তুতি শুরু করে দিয়েছেন। অ্যান্টন সোজবার্গের প্রস্তুতি নিয়ে বেশ আশ্বাস্তও কোচ অস্কার ব্রুজোঁ। কিন্তু দিল্লি এসসির বিরুদ্ধে তিনি খেললেও, কোথায় খেলবেন। কারণ ইস্টবেঙ্গলের স্ট্রাইকার পজিশনে খেলছেন ইউসুফ এজ্জেজারি। আর এই স্প্যানিশ স্ট্রাইকার তো প্রথম দর্শনেই লাল-হলুদ জনতার মনের মানুষ হয়ে উঠেছেন। তাঁকে ঘিরে প্রত্যাশার পারদও এখন তুঙ্গে। প্রথম ম্যাচে জোড়া গোল। সেইসঙ্গে বল পায়ে অসাধারণ দক্ষতা। তাঁকে ছাড়া যে প্রথম একাদশ অস্কারও বাছতে পারবেন না তাও বলাই যায়।
তবে অ্যান্টনকেও অবশ্য দেখে নিতে চাইবেন লাল-হলুদ কোচ। সেক্ষেত্রে ম্যাচের পরিস্থিতি বুঝে তাঁকে পরিবর্ত হিসাবে নামাতে পারেন। লাল-হলুদের প্রস্তুতিতে নিজেকে বেশ মানিয়ে নিয়েছেন এই ড্যানিশ স্ট্রাইকার। কোচ অস্কারও বলেই দিয়েছেন যে অ্যান্টন ফিটও রয়েছেন। তাঁর প্রস্তুতি নিয়েও খুশি তিনি।
একইসঙ্গে ইস্টবেঙ্গলের সমর্থকদের উদ্দেশ্যেও অস্কারের বিশেষ বার্তা। প্রতি ম্যাচেই লাল-হলুদ সমর্থকদের পাশে চাইছেন তিনি। তাঁর দল কোথায় কোথায় সেরা তা ভালোভাবেই জানেন। শুরুটাও তারা ভালোভাবেই করেছে। কিন্তু সেই মোমেন্টামটা ধরে রাখতে তাদের চাই সাপোর্ট। আর সেই সাপোর্টটা যে সমর্থকরা ছাড়া কেউ দিতে পারবে না সেই কথাটা এদিন বারবার বলতে শোনা গেল অস্কারকে।







