যেমন করেই হোক মিগুয়েলকে মাঠে চাই কোচ অস্কার ব্রুজোঁর(Oscar Bruzon)। আর সেই কারণেই তো ইঞ্জেকশন দিয়েই মাঠে নামাচ্ছেন লাল-হলুদের মাঝমাঠের চালিকা শক্তি মিগুয়েল ফেরেরাকে(Miguel)। গত ম্যাচেও দেখা গিয়েছে যে মিগুয়েলের ঘারে বেশ সমস্যা রয়েছে। তাঁকে ইঞ্জেকশন দিয়েই খেলাচ্ছে ইস্টবেঙ্গল(Eastbengal)। প্রথম ম্যাচের আগে থেকেই চলছে এই প্রক্রিয়া। এমনকি গত মঙ্গলবারও তাঁকে ইঞ্জেকশন দেওয়া হয়েছিল বলেই বিশ্রামের সিদ্ধান্ত নিয়েছিলেন কোচ অস্কার ব্রুজোঁ।
এই মুহূর্তে ইস্টবেঙ্গলে সুপারহিট জুটি মিগুয়েল(Miguel) ও ইউসেফ এজ্জেজারি। গত ম্যাচে কার্যত মিগুয়েলের একের পর এক বাড়ানো বল প্রতিপক্ষ রক্ষণকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছিল। আর সেই পাস কাজে লাগিয়ে লাল-হলুদের রক্ষণে আক্রমণ শানাচ্ছিলেন ইউসেফ এজ্জেজারি(Yuseff Ezzejjari)। কিন্তু এমন অবস্থায় মিগুয়েলের প্রস্তুতি না করা নিয়ে হঠাৎই বেশ জল্পনা শুরু হয়েছিল।
অবশেষে লাল-হলুদের অন্দরমহলে কান পেতে শোনা গেল আসল কারণ। তাঁর ঘারের সমস্যাটা রয়েছে। কিন্তু তিনি ছাড়া ইস্টবেঙ্গলের আক্রমণ দানা বাঁধাই সম্ভব নয়। সেই কারণেই মিগুয়েলকে ইঞ্জেকশন দিয়ে খেলানোর সিদ্ধান্ত নিয়েছেন অস্কার ব্রুজোঁ। সামনেই রয়েছে এবার জামশেদপুর এফসি ম্যাচও। সেই ম্যাচেও মিগুয়েলকে যে প্রয়োজন তা বলার অপেক্ষা রাখে না। সেই কারণে তো মঙ্গলবারই তাঁকে ইঞ্জেকশন দেওয়া হয়েছে। আর সেই জন্যই প্রস্তুতিতেও বিশ্রাম দেওয়া হয়েছিল।
বুধবারই ফের মাঠে নেমে পড়েছিলেন ইস্টবেঙ্গলের তারকা মিডফিল্ডার মিগুয়েল ফেরেরা। তবে হাল্কা অনুশীলনই সেরেছেন তিনি। জামশেদপুরের বিরুদ্ধেও ফের একবার মিগুয়েল-এজ্জেজারি জাদু দেখা জায় কিনা সেটা তো সময়ই বলবে।







