সামনে জামশেদপুর। সেখানেই আবার রয়েছে ইস্টবেঙ্গলের(Eastbengal) দুই প্রাক্তন তারকা মাধি তালাল(Madih Talal) এবং মেসি বাউলি। তাদেরকে নিয়ে যেমন অস্কার(Oscar Bruzon) খানিকটা চিন্তিত, তেমনই সেই দলে রয়েছেন প্রীতম কোটালের মতো তারকারাও। সেই কথা মাছায় রেখেই ইস্টবেঙ্গলের(Eastbengal) কোচ তাঁর রক্ষণের ফুটবলারদের সবচেয়ে বেশি সতর্ক করে দিয়েছেন। তিনি সাফ বলে দিয়েছেন যে এমন কোনও ফাউল বা কড়া ট্যাকল করা যাবে না যাতে প্রতিপক্ষ ফ্রিকিকের মতো অস্ত্র পেয়ে যেতে পারে। কারণটাও অবশ্য খুবই পরিস্কার।
অস্কার(Oscar Bruzon) খুল ভালোভাবেই জানেন যে মেসি এবং মাধি ফ্রিকিকে কতটা পটু। সেই মতোই তো দলকেও সাজাচ্ছেন তিনি। জামশেদপুরের বিরুদ্ধে নামার আগে মিগুয়েল ফেরেরার খেলা নিয়ে জল্পনা চললেও, ম্যাচের আগের দিন সেটাও পরিস্কার করে দিয়েছেন অস্কার ব্রুজোঁ। মিগুয়েলের ঘারের সমস্যা থাকলেও জামশেদপুরের মতো প্রতিপক্ষের বিরুদ্ধে খেলবেন তিনি। এই মুহূর্তে ইঞ্জেকশন নিয়ে খেলতে হচ্ছে মিগুয়েল ফেরেরাকে(Miguel)। গত মঙ্গলবারই ফের একবার ইঞ্জেকশন দেওয়া হয়েছে মিগুয়েলকে। খেলার জন্য এই ব্রাজিলিয়ান তারকা যে বেশ প্রস্তুত তাও স্পষ্ট বলে দিলেন অস্কার ব্রুজোঁ।
তবে জামশেদপুর এফসির বিরুদ্ধে দলে কিন্তু একটা বা দুটো পরিবর্তন আসতেই পারে। যেমন ম্যাচফিট অ্যান্টন সোজবার্গকে খেলাতে পারেন অস্কার ব্রুজোঁ। কারণ ক্রেসপো এখনও পর্যন্ত খেলার মতো জায়গায় রয়েছে কিনা সেটা নিয়েই চলছে জোর জল্পনা। যদিও লাল-হলুদ কোচের বক্তব্য ম্যাচের দিন সকালে মেডিক্যাল দলের সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে ক্রেসপোর খেলা। তবে মনে করা হচ্ছে তাঁর পরিবর্তে এই ম্যাচে নামতে পারেন অ্যান্টন সোজবার্গ।
এছাড়া রাকিপেরও প্রথম একাদশে খেলার একটা সম্ভাবনা রয়েছে। জামশেদপুরের বিরুদ্ধে জিততে পারে শীর্ষস্থানটা আরও বেশি পাকা করে ফেলবে লাল-হলুদ ব্রিগেড। অস্কার ব্রুজোঁর নজর এখন সেদিকেই।






