সওল ক্রেসপোকে(Saul Crespo) নিয়ে হঠাৎই শুরু হয়েছিল জোর জল্পনা। ইস্টবেঙ্গল(Eastbengal) দুটো ম্যাচ খেলে ফেললেও এখনও পর্যন্ত দেখা যায়নি দলের অধিনায়ক সওল ক্রেসপোকে(Saul Crespo)। শোনা গিয়েছিল তিনি চোট পেয়েছেন। কিন্তু এরইমাঝে হঠাৎ করেই ক্রেসপো এবং অস্কারের মধ্যে সমস্যার কথা নিয়ে বেশ গুঞ্জন শুরু হয়েছিল। এমন পরিস্থিতিতেই এবার কিন্তু বেশ চটেঠেন লাল-হলুদ কোচ অস্কার ব্রুজোঁ(Oscar Bruzon)।
তিনি তো সাংবাদিক সম্মেলনে এসেই এই প্রসঙ্গে বেশ ক্ষোভেরই বহিঃপ্রকাশ ঘটালেন। সেইসঙ্গে এমন পরিস্থিতি নিয়ে মুখ খুললেন সওল ক্রেসপো নিজেই। অস্কারের মতে কিছু মিডিয়া মানুষকে ভুল খবর দিচ্ছেন। আর এমন খবরে যে ক্রেসপো নিজেও মানসিকভাবে ভেঙে পড়ছেন সেই কথাও বলতে দ্বিধা করেননি তিনি। নিজের ফুটবলারকে প্রোটেকশন জিতেই এদিন সওল ক্রেসপোকে নিয়ে সাংবাদিক সম্মেলনে এসেছিলেন অস্কার ব্রুজোঁ।
সাংবাদিক সম্মেলনে অস্কার ব্রুজোঁ জানান, আমি দেখছি সংবাদমাধ্যমে একট সম্পূর্ণ ভুল খবর প্রচারিত হচ্ছে। আর এই খবরের ফলেই আমাদের দলের অন্যতম সেরা ফুটবলার সওল ক্রেসপো মানসিক ভাবে ভেঙে পড়েছে। একজন কোচ হিসাবে তাঁর পাশে থাকাটা আমার সবসময়ের কর্তব্য। ক্রেসপোর চোট রয়েছে। মেডিক্যাল দল তাঁকে নিয়ে ম্যাচের দিন সকালে গ্রীন সংকেত দিতে অবশ্যই ক্রেসপো খেলতে পারবেন।
অন্যদিকে ক্রেসপোর মতে তারা সংঘবদ্ধ ভাবে ফুটবলটা খেলে। তাঁর কাছেও সবার আগে দল। বাইরে ভুল তথ্য প্রচারিত হলেও, এখন অবশ্য আর তাতে কান দিচ্ছেন না এই স্প্যানিশ তারকা।






