শেষ দুই ম্যাচ থেকে মাত্র এক পয়েন্ট পেয়েছে ইস্টবেঙ্গল(Eastbengal)। কিন্তু খুইয়েছে পাঁচ পয়েন্ট। শর্ট ফর্ম্যাটের লিগে এত পয়েন্ট খোয়ানো যে লাল-হলুদের চিন্তা বাড়িয়েছে তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু এর মাঝেই দলের ফুটবলারদের আপাতত পাঁচ দিনের ছুটি দিয়ে দিয়েছেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোঁ(Oscar Bruzon)। ফুটবলারদের ধকল কমাতেই নাকি এমন একটা সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এ
একেবারে আগামী মঙ্গলবার থেকেই প্রস্তুতিতে নামবে লাল-হলুদ ব্রিগেড(Eastbengal)। অন্যদিকে গত ম্যাচে ফিট থাকলেও ক্রেসপোকে খেলাননি অস্কার ব্রুজোঁ(Oscar Bruzon)। শোনাযাচ্ছে ক্রেসপো নাকে টানা ২০ তেকে ৩০ মিনিট খেলার মতো পরিস্থিতিতে ছিলেন। তবুও অস্কার(Oscar Bruzon) নামানোর ঝুঁকি নেননি। দলের প্রয়োজনের সময় কোচের এমন সিদ্ধান্ত কিন্তু প্রশ্ন তোলার জন্য যথেষ্ট। তবে কেরালা ম্যাচের প্রথম একাদশে ক্রেসপোর(Saul Crespo) ফেরার সম্ভাবনা নাকি প্রবল।
অন্যদিকে কেভিন সিবিল্লে দলের সঙ্গে রিহ্যাব সারলেও, কবে মাঠে নামতে পারবেন তা নিয়ে এখনও পর্যন্ত কোনও নিশ্চয়তা নেই। এই মার্চ মাসে তাঁর নামার সম্ভাবনা তো নেইই। এপ্রিলে নামলে আদৌ কবে থেকে নামতে পারবেন তা নিয়ে এখনও পর্যন্ত নিশ্চিত নন খোদ কোচ অস্কার ব্রুজোঁও। শুরুটা ভালোভাবে করলেও ইস্টবেঙ্গল যে ফের ছন্নছাড়া হয়ে পড়েছে তার আভাস কিন্তু পাওয়া যাচ্ছে।







