ভারতীয় মহিলা দলের সামনে বিশ্বকাপে পৌঁছনোর একটা বড় সুযোগ ছিল। কিন্তু ভিয়েতনামের পর জাপানের কাছে বিশ্রী হার। আর তাতেই ভারতের সমস্ত স্বপ্ন শেষ। ০-১১ গোলে জাপানের কাছে দ্বিতীয় ম্যাচে হারের ফলে ফিফা বিশ্বকাপ সহ লস অ্যাঞ্জেলসে হতে চলা অলিম্পিকের সুযোগও হাতছাড়া করল ভারত। আর সেইসঙ্গেই ফেডারেশনের বেশ কিছু সিদ্ধান্ত নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করে দিল।
প্রথম ম্যাচে ভারত লড়াই করেছিল। কিন্তু জাপানের বিরুদ্ধে তো দাঁড়াতেই পারল না। ১১ গোল হজম করতে হল ভারতীয় মহিলা ফুটবল দলকে। এরপরই ফেডারেশনের নতুন কোচ নিয়োগ নিয়ে প্রশ্ন ওঠাটাই কিন্তু স্বাভাবিক। যে ক্রিসপিন ছেত্রী ভারতকে এশিয়ান কাপের যোগ্যতা নির্ণয় করিয়েছিলেন। কেন তাঁকে রাতারাতি সরিয়ে ভালভার্দিকে আনা হল। এতে দলের ওপর প্রভাব পড়েনি তো। মাত্র আড়াই মাসে কী একজন কোচ দলকে প্রস্তুত করতে পারেন। এই প্রশ্ন ওঠাটাই তো স্বাভাবিক।







