আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ইতিহাস তৈরি করে বিশ্বকাপ জিতেছে ভারত। সেই সাফল্যেই ভারতের অন্যতম নেপথ্য কারিগড় ঈশান কিষাণ(Ishan Kishan)। প্রথম ম্যাচ থেকেই এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলেছিলেন। ফাইনালও তার অন্যথা নয়। এই সাফল্যটাই তাঁর প্রয়াত বোনকে উৎসর্গ করলেন ঈশান কিষাণ। ফাইনালের আগের দিনই গাড়ী দূর্ঘটনায় প্রয়াত হয়েছিলেন কিষাণের(Ishan Kishan) বোন। দেশকে চ্যাম্পিয়ন করে বোনকেই সেই কৃতিত্ব উৎসর্গ করলেন ঈশান কিষাণ।
এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে দুরন্ত ফর্মে ছিলেন ঝাড়খন্ডের এই তরুণ ক্রিকেটার। বিশেষ করে প্রথম ম্যাচ থেকেই অসাধারণ ফর্মে ছিলেন তিনি। তাঁর বিধ্বংসী ব্যাটিংয়ের সামনে অসহায়ের মতো আত্মসমর্পণ করেছিলেন তাবড় তাবড় বোলাররা। ফাইনালের দিনেও দেখা গেল একই ছবি।
ভারত বিশ্বকাপ জয়ের পর থেকেই উচ্ছ্বাসে ভাসছিলেন ঈশান কিষাণ। মাঠ তো বটেই সেই সেলিব্রেশন চলে ড্রেসিংরুমে ফিরে। কিন্তু এতকিছুর মধ্যেও কোথাও একটা খারাপ লাগা রয়েই যাচ্ছে ঈশানের। আর সেটা হল বোনকে হারানোর যন্ত্রনা।
চ্যাম্পিয়ন হওয়ার পরই ঈশান কিষাণ জানান, “ফাইনালের আগের দিনই গাড়ী দূর্ঘটনায় আমার বোনকে হারিয়েছিলাম। বিশেষ করে তাঁর জন্য আরও ভালোভাবে খেলেছি। ম্যাচের আগে হার্দিক ভাইয়ের সঙ্গে কথা বলেছিলাম, সেই সময় তিনি বলেছিলেন যে দেশকে সবার আগে রাখতে। এই সাফল্য আমি আমার বোনকে উৎসর্গ করছি। সেইসঙ্গেই এই দিনটাও আবার বিশ্ব মহিলা দিবস”।
এবারের বিশ্বকাপে ভারতের অন্যতম প্রধান ভরসা ছিলেন ঈশান কিষাণ। বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে গিয়েছেন। এবার নতুন লক্ষ্যে এগোতে চান তিনি।







