মনীষার গোলেও শেষরক্ষা হল না ভারতের। বহু সুযোগ নষ্ট। বেশীরভাগ সময় ম্যাচের দখল ভারতের নিজেদের হাতে রাখলেও শেষপর্যন্ত চাইনিস তাইপেয়ের কাছে ১-৩ গোলে হেরে এএফসি এশিয়ান কাপ(AFC Asian Cup) থেকে ছিটকে গেল ভারতীয় মহিলা দল(India Womens Team)। ম্যাচের পরই হাসপাতালে ভারতীয় দলের অধিনায়ক এবং গোলরক্ষক। যদিও গুরুতর কিছু নয়। কয়েকটি টেস্ট করার পরই অবশ্য তাদের ছেড়েও দেওয়া হয়েছে। প্রতিযোগিতায় টিকে থাকার আশা জিইয়ে রাখতে হলে এই ম্যাচে অন্তত ২ গোলের ব্যবধানে জিততেই হত ভারতীয় মহিলা ফুটবল দলকে।
যদিও ম্যাচের ১২ মিনিটের মধ্যেই সাঞ্জুর ভুল ব্যাকপাসের খেসারত দিতে হয় ভারতকে। কার্যত ফাঁকা গোলেই বল জড়ান ওয়াই এইচ সু। যদিও ৩৯ মিনিটে মনীষা ভারতকে সমতায় ফেরান। কিন্তু প্রথমার্ধের শেষ মুহূর্তে ওয়াই ওয়াই সুয়ের গোল। এগিয়ে যায় চাইনিজ তাইপেই। কিন্তু বিরতির পর আর ফিরতে পারেনি ভারত। যদিও এই অর্ধেও বহু সুযোগই পেয়েছিল ভারতীয় মহিলা বাহিনী। বরং ৭৭ মিনিটে ইউ চিন চেনের গোলে ভারতের কফিনে শেষ পেড়েকটি পুঁতে দেয়।






