টি টোয়েন্টি বিশ্বকাপ(T20 World Cup) শেষ হওয়ার পরই ক্রম তালিকায় বিরাট উন্নতি সঞ্জু স্যামসন(Sanju Samson) ও ঈশান কিষাণের(Ishan Kishan)। এল লাফে ১৮ ধাপ ওপরে উঠে এলেন সঞ্জু স্যামসন। সেইসঙ্গেই টি টোয়েন্টি ব্যাটারদের তালিকায় দ্বিতীয় স্থানে নিজের জায়গা করে নিলেন ঈশান কিষাণ(Ishan Kishan)। একইসঙ্গে সঞ্জু স্যামসনও(Sanju Samson) টি টোয়েন্টি ব্যাটারদের তালিকায় উঠে এলেন এবার ২২ নম্বর স্থানে। আইসিসি টি টোয়েন্টি ব্যাটারদের তালিকায় এটাই নীকি সঞ্জু স্যামসনের সবচেয়ে শীর্ষ র্যাঙ্কিং। একইসঙ্গে ঈশান কিষাণের ক্রিম তালিকায় উন্নতি নিয়েও কার্যত চমকে গিয়েছেন সকলে।
সদ্য শেষ হওয়া টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করেছেন এই দুই তারকা ক্রিকেটার। ভারতীয় হিসাবে টি টোয়েন্টি বিশ্বকাপে(T20 World Cup) দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক এবার ঈশান কিষাণ। গোটা প্রতিযোগিতায় ৩১৭ রান করেছেন ঝাড়খন্ডের এই তারকা ব্যাটার। একইসঙ্গে ভারতীয় দলের এবার টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের অন্যতম প্রধান কান্ডারীই ছিলেন সঞ্জু স্যামসন।
বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ঈশান কিষাণের দুরন্ত অর্ধশতরান। এছাড়াও নামিবিয়া এবং ফাইনালে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে অর্ধশতরান করেছিলেন ঈশান কিষাণ। আর সঞ্জু স্যামসন তো সুপার এইটে সুযোগ পাওয়ার পর থেকেই দুরন্ত ফর্মে ছিলেন।
জিম্বাবোয়ে ম্যাচ দিয়ে তাঁর বিধ্বংসী ইনিংসের যাত্রাটা শুরু হয়েছিল। এরপর একে একে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড থেকে ফাইনালে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে সঞ্জু ঝড় দেখা গিয়েছিল। এমনকি এবারের টি টোয়েন্টি বিশ্বকাপের সেরা ক্রিকেটারের তকমাও উঠেছে সঞ্জু স্যামসনের গায়েই। এরপরই টি টোয়েন্টি ব্যাটারদের ক্রম তালিকায় ২২ নম্বর স্থানে উঠে আসা সঞ্জু স্যামসনের।







