হাতে আর মাত্র কয়েকটা দিন। এরপরই শুরু হবে আইপিএল(IPL)। সময় নষ্ট না করে তারই প্রস্তুতিতে নেমে পড়লেন বিরাট কোহলি(Virat Kohli)। তবে ভারতে নয়। লন্ডনেই প্রস্তুতি শুরু করে দিলেন তিনি। আর তাঁর সঙ্গী গুজরাত টাইটান্সের সহকারী কোচ নাইম আমিন(Naeem Amin)। এর আগেও বিরাট কোহলিকে সাহায্য করেছেন। সেই আমিনের তত্ত্বাবধানেই নিজের প্রস্তুতি আরম্ভ করে দিলেন বিরাট কোহলি(Virat Kohli)।
আগামী ২৮ মার্চ থেকে শুরু হবে এবারের আইপিএল। সূচী এখনও প্রকাশ না হলেও শোনাযাচ্ছে উদ্বধনী ম্যাচে নাকি মুখোমুখি হতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু(RCB) এবং চেন্নাই সুপার কিংস(CSK)। আর সেই ম্যাচ ঘিরে যে এই মুহূর্ত থেকেই উত্তেজনার পারদ চড়ছে তা বলার অপেক্ষা রাখে না। বিশেষ করে এবার সেই চেন্নাইয়েই গিয়েছেন সঞ্জু স্যামসনও(Sanju Samson)।
২০২৫ সালে শেষবার ব্যাট হাতে মাঠে নেমেছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। এরপর থেকে আর তাঁকে দেখা যায়নি। এরই মাঝে হয়ে গেল টি টোয়েন্টি বিশ্বকাপ। সেখানেও অবশ্য বিরাট কোহলিকে দর্শকাসনে দেখা যায়নি। দীর্ঘ বিশ্রাম কাটিয়ে একেবারে আইপিএলের প্রস্তুতিতে নেমে পড়লেন ভারতীয় দলের এই কিংবদন্তী তারকা।
এই মুহূর্তে পাকাপাকিভাবে লন্ডনেই চলে গিয়েছেন বিরাট কোহলি। সেখানেই ব্যাট হাতে নাইম আমিনের তত্ত্বাবধানে প্রস্তুতিতে নেমে পড়েছেন বিরাট কোহলি। প্রায় এক বছরের পর টি টোয়েন্টি ফর্ম্যাটে দেখা যাবে বিরাট কোহলিকে। নিজের প্রস্তুতিতে কোনওরকম খামতি রাখতেই নারাজ বিরাট কোহলি।







