ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে বিশেষ সম্মান পেতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। তাও আবার খোদ ইংলিশ প্রিমিয়ার লিগে(EPL) ম্যাচ শুরু হওয়ার আগে সৌরভকে সম্বর্ধিত করবে রেড ডেভিলস(Manchester United) শিবির। বরাবরই ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ভক্ত তিনি। সেই দলের থেকেই বিশেষ সম্মান পাওয়ার জন্য যে বেশ মুখিয়ে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly) তা বলার অপেক্ষা রাখে না। আগামী ১৫ মার্চ সৌরভের হাতে উঠবে সেই সম্মান।
ছেলেবেলা থেকেই রেড ডেভিলসদের অন্ধ ভক্ত সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। যখনই লন্ডন গিয়েছেন, ইপিএলে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে(Manchester United) সমর্থণ করনে গ্যালারীতে বসে পড়েছেন। সেই ম্যাঞ্চেস্টার ইউনাইটেড এবার সৌরভ গঙ্গোপাধ্যায়কে আমন্ত্রন করেছে। শুধু তাই নয় তাঁকে সম্মানিতও করবে তারা।
বেশ কিছুদিন ধরেই নাকি সৌরভকে আমন্ত্রণ জানাচ্ছিলেন তারা। কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায় বিশ্বকাপের কারণে যাওয়ার সময় বের করে উঠতে পারছিলেন না। বিশ্বকাপ শেষ, বুধবারই ম্যাঞ্চেস্টারের উদ্দেশে রওনা দিলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। আগামী ১৫ মার্চ সংবর্ধিত হবেন তিনি।
এবারের ইপিএলে বেশ ভালো ছন্দে ফিরেছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। এই মুহূর্তে তারা লিগের তৃতীয় স্থানে রয়েছে। ঠিক তাদের পরেই রয়েছে আবার অ্যাস্টন ভিলা। অর্থাৎ ১৫ মার্চের ম্যাচটা যে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ম্যাচ তা বলার অপেক্ষা রাখে না। সেই ম্যাচের মধ্যেই ঐতিহ্যের ওল্ড ট্র্যাফোর্ডে সংবর্ধিত হবেন সৌরভ। সেখানেই তাঁর স্ত্রী এবং কন্যা সানা গঙ্গোপাধ্যায়ও উপস্থিত থাকবেন।







