শুভমন গিল নন, ভারতীয় টি টোয়েন্টি দলের অধিনায়কের ব্যাটন সূর্যকুমার যাদবের(Suryakumar Yadav) কাছেই থাকা উচিৎ। মনে করছেন প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ। টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরই সূর্যকুমার(Suryakumar Yadav) এখনও টি টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব সামলে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। সেই প্রসঙ্গেই এবার তাঁর সিদ্ধান্তকে সমর্থন করছেন মহম্মদ কাইফও। তাঁর মতে যেভাবে সূর্য খেলছে তাতে, তাঁর ওপরই দায়িত্ব থাকা উচিৎ।
রোহিত শর্মা অবসর নেওয়ার পরই ভারতীয় টি টোয়েন্টি দলের অধিনায়ক হয়েছিলেন সূর্যকুমার যাদব। সেই থেকেই দলের দায়িত্ব মজবুত হাতে সামলাচ্ছেন সূর্যকুমার যাদব(Suryakumar Yadav)। ভারত তাঁর নেতৃত্বেই ফের একটা টি টোয়েন্টি বিশ্বকাপও জিতেছে। এরপরই মুখ খুলেছেন প্রাক্তন তারকা মহম্মদ কাইফ।
কাইফের মতে, “সূর্য ইতিমধ্যেই পরিস্কার করে দিয়েছেন যে তিনি টি টোয়েন্টির অধিনায়কত্বের কাজটা চালিয়ে যেতে চান। সেটাই করা উচিৎ। আমার মনে হয় এমন একজন যে আইপিএলে বহু সময় দিয়েছেন। অনেক সময় ব্যতীত করেছেন এই ফর্ম্যাটে। সেইসঙ্গে দলের ওঠা পড়া তেকে সমস্ত সময়ের স্বাক্ষী হয়ে রয়েছেন। তাঁকেই দায়িত্ব দেওয়া উচিৎ। সেই জন্যই মনে করি সূর্য যদি দায়িত্ব চালিয়ে যেতে চান তাঁকেই ভরসা করা উচিৎ”।







