একটা টি টোয়েন্টি বিশ্বকাপই যেন বদলে দিয়েছে অভিষেক শর্মাকে(Abhishek Sharma)। বিশেষ করে তাঁর মানসিক দৃড়তা অনেকটা বাড়িয়ে দিয়েছে এই টি টোয়েন্টি বিশ্বকাপ(T20 World Cup)। জানাচ্ছেন অভিষেক শর্মা। এবারের টি টোয়েন্টি বিশ্বকাপটা খুব একটা ভালো যায়নি এই মুহূর্তে শীর্ষে থাকা টি টোয়েন্টি ব্যাটারের। কিন্তু এই বিশ্বকাপ যে তাঁকে অনেক কিছু শিখিয়েছে সেটা বলতেও দ্বিধা করেননি অভিষেক শর্মা(Abhishek Sharma)।
একইসঙ্গে বিশ্বকাপের সময় কেমনভাবে গম্ভীর, যুবরাজ সিং থেকে সূর্যকুমার যাদবকে তিনি পাশে পেয়েছেন সেই কথাও বলতে দ্বিধা করেননি অভিষেক শর্মা। তাঁর খারাপ পরিস্থিতিতে সবসময়ই নাকি ভারতীয় দলের অধিনায়ক থেকে কোচ মনোবল জোগানোর কাজ করে গিয়েছেন।
এবারের টি টোয়েন্টি বিশ্বকাপের শুরু থেকেই শরীর খারাপের মধ্যে দিয়ে যাচ্ছিলেন অভিষেক শর্মা(Abhishek Sharma)। এমনকি প্রথম দিকের বেশ কয়েকটা ম্যাচেও খেলতে পারেননি অভিষেক। সেই পরিস্থিতি নিয়েই এবার মুখ খুললেন খোদ অভিষেক শর্মা।
তিনি জানান, “একটা বিশ্বকাপ খেলাই সকলকে শেখাতে পারে যে মানসিক শক্তি কী জিনিস এবং কোন পদ্ধতিতে এগনো যায়। আমার কাছে সবচেয়ে শিক্ষনীয় বিষয় হয় ভারসাম্য বজায় রাখা। একটা ভালো পারফরম্যান্সের পর খুব উঁচু জায়গাতেও যেমন যাওয়া যাবে না, তেমনই ব্যর্থ হলেও ভেঙে পড়া যাবে না”






