এবারের আইপিএল(IPL) যেন বেশিরভাগ ফ্র্যাঞ্চেইজির কাছেই বড়সড় সমস্যার জায়গা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে দিল্লি ক্যাপিটালসের(Delhi Capitals) কাছে। আইপিএলের আগেই দিল্লি ক্যাপিটালস শিবিরে বিরাট ধাক্কা। এবারের আইপিএলে নেই মিচেল স্টার্ক(Michell Starc)। নিলামে স্টার্টকে(Mitchell Starc) তুলে নিয়ে বড়সড় চমক সকলকে দিয়েছিল দিল্লি ক্যাপিটালস। কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়ার সৌজন্যে এই মরসুমে হয়ত স্টার্ককে পাচ্ছে না দিল্লি ক্যাপিটালস।
না কোনওরকম চোট সমস্যা নয়। সামনেই রয়েছে অস্ট্রেলিয়াপ ঠাসা সূচী। টেস্টের পাশাপাশি রয়েছে ওডিআই ম্যাচের সূচীও। এছাড়াও ২০২৭ সালে রয়েছে ওডিআই বিশ্বকাপ। সেখানেই স্টার্ক যে অস্ট্রেলিয়ার অন্যতম প্রধান ভরসা তা বলার অপেক্ষা রাখে না। সেই কারণেই ক্রিকেট অস্ট্রেলিয়া স্টার্ককে আইপিএলের জন্য না ছাড়ারই সিদ্ধান্ত নিয়েছে।






