তিরুবন্তপরমে সঞ্জু স্যামসনকে(Sanju Samson) বিরাট ভাবে স্বাগত জানানোর পরিকল্পনা রাজ্য সরকারের। রবিবার ঘরের মাঠে প্রথম দল হিসাবে টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের রেকর্ড গড়েছে ভারত। আর সেই বিরাট সাফল্যের পিছনে ভারতীয় দলের প্রধান নেপথ্য কারিগড় সঞ্জু স্যামসন। এমনকি বিশ্বকাপের(T20 World Cup) সেরা ক্রিকেটারের তকমাও উঠেছে তাঁরই গায়ে। সেই সঞ্জুকে(Sanju Samson) নিয়েই এবার বিরাট পরিকল্পনা রাজ্য সরকারের।
বিশ্বকাপে প্রথম দিকে সুযোগ পাচ্ছিলেন না। যেদিন থেকে সুযোগ পেয়েছেন, একের পর এক সমালোচনার জবাব দিয়েছেন সঞ্জু স্যামসন। ভারতকে কঠিন পরিস্থিতি থেকে শুধু তুলেই আনেননি, ভারতের জয়ের কান্ডারীও তিনি। সেমিফাইনালের পর ফাইনালের মঞ্চেও ৮৯ রানের এক বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছিলেন সঞ্জু স্যামসন।
টি টোয়েন্টি বিশ্বকাপের সেরা ক্রিকেটারও হয়েছিলেন তিনিই। সেই তারকা ক্রিকেটারকে নিয়েই এবার তিবুরনন্তপুরমের সরকারের বিশেষ ভাবনা। শোনাযাচ্ছে রাজ্যের রাজধানীতে তাঁকে গ্ল্যান্ড ওয়েলকাম জানানো হবে। সেইসঙ্গে তাঁকে স্বাগত জানানোর জন্য বিশেষ ব্যবস্থাও নাকি রাখা হচ্ছে সরকারের তরফে। এখন শুধুই সঞ্জু স্যামসনের তাঁর শহরে ফেরার অপেক্ষায় সকলে।







