বৃহস্পতিবার টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে নামিবিয়ার বিরুদ্ধে নামবে ভারতীয় দল(India Team)। কিন্তু সেই ম্যাচে ভারতের ওপেনার হিসাবে অভিষেক শর্মাকে(Abhishek Sharma) দেখা যাবে কিনা তা নিয়েই শুরু হয়েছে এখন জোর জল্পনা। পেটের সমস্যা নিয়ে হঠাৎই হাসপাতালে অভিষেক শর্মা(Abhishek Sharma)। বুধবার সারা দিন নাকি হাসপাতালেই থাকতে হয়েছিল তাঁকে। তাঁর পরিস্থিতি এখন ঠিক থাকলেও, মাঠে নামার জন্য তিনি কতটা সুস্থ তা নিয়ে কিন্তু এখনও পর্যন্ত নিশ্চয়তা পাওয়া যায়নি।
নামিবিয়ার(Namibia) বিরুদ্ধে নামার আগে একদিনও প্রস্তুতি সারতে পারেননি অভিষেক। গত মঙ্গলবার তো গোটা দিনটাই তাঁর কেটেছিল হাসপাতালে। শোনাযাচ্ছে হাসপাতাল থেকে ছাড়া পেলেও, তাঁর পেটে নাকি এখনও বেশ কিছু সমস্যা রয়ছে। এমনকি প্রথম ম্যাচে ফিল্ডিংয়ের সময়েও নামতে পারেননি তিনি। তবে অভিষেক যদি নামতে নাই পারেন, সেই জায়গায় খেলবেন কে।
যদিও নামিবিয়ার বিরুদ্ধে ধারেভারে অনেকটাই এগিয়ে রয়েছে ভারতীয় দল। তার আগে অভিষেক সুস্থ হলে, তাঁকে খেলানোর ঝুঁকি ভারতীয় টিম ম্যানেজমেন্ট নেবে কিনা সেটা তো সময়ই বলবে। তবে অভিষেক যদি খেলতে না পারেন, সেই জায়গায় হয়ত ওপেনার হিসাবে ভারতীয় দলের প্রথম একাদশে জায়গা হতে পারে সঞ্জু স্যামসনের। শেষপর্যন্ত কী হয় সেটাই এখন দেখার।
এই ম্যাচে অভিষেক খেলতে না পারলেও, পরবর্তী ম্যাচে ভারত নামবে পাকিস্তানের বিরুদ্ধে। আর সেখানে যে অভিষেককে ভারতীয় দলের অনেক বেশি প্রয়োজন তা বলার অপেক্ষা রাখে না।







