পেটের সংক্রমণের জন্য নামিবিয়ার বিরুদ্ধে নামতে পারলেন না। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধেও কি নিশ্চিত অভিষেক শর্মা(Abhishek Sharma)? কারণ টস-এর সময় অভিষেক শর্মা নিয়ে সূর্যকুমার যাদব(Suryakumar Yadav) যে আপডেট দিয়েছেন, তা শুনলে কিন্তু চিন্তা বাড়াটাই স্বাভাবিক। আগামী ১৫ ফেব্রুয়ারি পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামবে ভারতীয় দল। কিন্তু সেই ম্যাচের আগেও অভিষেক শর্মা ম্যাচ ফিট হয়ে উঠতে পারবেন কিনা তা নিয়ে সন্দেহে খোদ অধিনায়ক সূর্যকুমার যাদব নিজেই।
অভিষেক শর্মার(Abhishek Sharma) সেরে উঠতে নাকি এখনও এক থেকে দুটো ম্যাচের মতো সময় লাগতে পারে। আর সেটাই যে সকলের চিন্তা অনেকটা বাড়িয়ে দিচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। কারণ একটাই এই মুহূর্তে ভারতের টি টোয়েন্টি ফর্ম্যাটে অন্যতম ওপেনারের তকমা অভিষেক শর্মা। বিশেষ করে পাকিস্তানের বিরুদ্ধে তাঁকে যে ভারতীয় দলের সবচেয়ে বেশি প্রয়োজন তা বলার অপেক্ষা রাখে না।
কিন্তু অভিষেককে নিয়েই ধন্দে খোদ ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সূর্যকুমার যাদব জানিয়েছেন, “এখনও পর্যন্ত অভিষেক শর্মা পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি। এখনও তাঁর পুরোপুরি সেরে উঠতে এক থেকে দুটো ম্যাচ সময় লাগতে পারে। সেই জায়গাতেই দলে এসেছেন সঞ্জু স্যামসন”।
পাকিস্তানের বিরুদ্ধেও যদি অভিষেক শর্মা না খেলতে পারেন তবে সঞ্জু স্যামসনই যে ভারতের কাছে একমাত্র অপশন তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু নামিবিয়ার বিরুদ্ধেই ব্যর্থ হয়েছেন সঞ্জু। মাত্র ২২ রানেই সাজঘরে ফিরেছিলেন সঞ্জু। যদিও সেই রানটা করেছিলেন মাত্র ৮ বলেই। শুরু থেকে বিধ্বংসী ফর্মেই ছিলেন তিনি।







