নামিবিয়ার বিরুদ্ধে খেলার সম্ভাবনা তো নেইই। তবুও অভিষেক শর্মাকে(Abhishek Sharma) নিয়ে চিন্তা কাটছে না। শোনাযাচ্ছে খাবার থেকেই পেটের সমস্যায় পড়েছিলেন অভিষেক। এখন মোটামুটি সেরে উঠলেও, অভিষেকের নাকি ওজন অনেকটাই কমে গিয়েছে। সামনেই রয়েছে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ। তার আগে নামিবিয়ার বিরুদ্ধে যে অভিষেক শর্মাকে(Abhishek Sharma) নিয়ে কোনওরকম ঝুঁকিই ভারতীয় টিম ম্যানেজমেন্ট নেবে না তা বলাই যায়।
প্রথম ম্যাচের সময় থেকেই পেটের সমস্যায় ভুগছিলেন। যদিও আমেরিকার বিরুদ্ধে ব্যাটিং করেছিলেন। কিন্তু এরপর থেকে আর মাঠে নামতে পারেননি অভিষেক শর্মা। এমনকি তাঁকে হাসপাতালেও ভর্তি করতে হয়েছিল। এরপরই দিল্লিতে দলের সঙ্গে পৌঁছন তিনি। সেখানে আবার ভারতীয় দলকে নিদজের বাড়িতে নিমন্ত্রণ করেছিলেন গৌতম গম্ভীর। সেখানেও গিয়েছিলেন অভিষেক শর্মা। সেই নিয়েও কিন্তু একটা জল্পনা শুরু হয়েছে। পেটের সমস্যা থাকাকালীন কেন ভারতীয় দলের কোচ অভিষেককে আমন্ত্রণ জানিয়েছিলেন।
এই মুহূর্তে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে খানিকটা সুস্থ হয়ে উঠলেও অভিষেক শর্মার ওজন নাকি বেশ খানিকটা কমে গিয়েছে। খানিকটা দুর্বলও রয়েছেন তিনি। আর তাতেই নাকি অভিশেককে নিয়ে কোনওরকম ঝুঁকি নিতে একেবারেই নারাজ ভারতীয় টিম ম্যানেজমেন্ট। বিশেষ করে সামনে রয়েছে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ। এমন পরিস্থিতিতে অভিষেক শর্মাকে নামিবিয়ার বিরুদ্ধে বিশ্রামই হয়ত দিতে চলেছে টিম ইন্ডিয়া।
সেই জায়গায় সঞ্জু স্যামসনই হয়ত সুযোগ পেতে চলেছেন নামিবিয়ার বিরুদ্ধে। পাকিস্তানের মতো দলের বিরুদ্ধে অভিষেকের মতো বিধ্বংসী ব্যাটারকে ভারতীয় দলের অনেক বেশি প্রয়োজন।







