এশিয়ান কাপ(Asian Cup) যোগ্যতা নির্ণয়ের ম্যাচে নামার আগে বড়সড় ধাক্কা ভারতের। রাঁচির মাঠকে বাতিল করে দিল এএফসি(AFC)। আগামী ৩১ মার্চ রাঁচি স্টেডিয়ামে হংকংয়ের বিরুদ্ধে নামার কথা ছিল ভারতের(India Football Team)। তারই পর্যবেক্ষণের জন্য এদিন এএফসির(AFC) পর্যবেক্ষক দল এসেছিলেন। কিন্তু রাঁচি স্টেডিয়াম তাদের নজর কাড়তে পারেনি। স্টেডিয়ামের অবস্থা খতিয়ে দেখার পরই এই ম্যাচের জন্য স্টেডিয়াম বাতিল করে দিয়েছে এএফসি। আর তাতেই কিন্তু বেশ চিন্তায় পড়েছে ভারতীয় ফুটবল ফেডারেশন। এই ম্যাচ আয়োজনের জন্য এখন একমাত্র ভেন্যু হিসাবে কেরালা রয়েছে তাদের হাতে। সেই ভেন্যু এএফসির(AFC) পর্যবেক্ষকদের পছন্দ হয় কিনা সেটাই দেখার।
এএফসি এশিয়ান কাপের যোগ্যতা নির্ণয়ের আশা আগেই শেষ হয়ে গিয়েছে ভারতের। হংকংয়ের বিরুদ্ধে ঘরের মাঠে এই ম্যাচ তাদের কাছে নেহাতই নিয়মরক্ষার। কিন্তু সেই ম্যাচ খেলার আগেও দেখা দিয়েছে জোর জল্পনা। বিশেষ করে কোথায় খেলবে ভারতীয় দল। কারণ যে মাঠে তাদের খেলার কথা ছিল তা তো দেখা মাত্রই বাতিল করে দিয়েছে এশিয়ান ফুটবল কাউন্সিল। মাঠের পরিস্থিতি থেকে পরিকাঠামো কিছুই নাকি তাদের পছন্দ হয়নি। আর তাতেই তো এখন চিন্তার পাহাড় জমেছে ফেডারেশন(AIFF) কর্তাদের মাথায়।
যদিও তাদের হাতে এখনও সময় রয়েছে। আগামী ৩১ মার্চ হংকংয়ের বিরুদ্ধে ম্যাচে নামার কথা ভারতীয় দলের। কিন্তু কোন মাঠে খেলবেন খালিদ জামিলের ফুটবলাররা। সেটা নিয়েই তো চলছে জোর জল্পনা।







